1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে আলোচনায় আব্দুল মতিন লাকি ত্যাগী নেতৃত্ব দেখতে চায় পৌরবাসী তাজপুর ডিগ্রি কলেজ তালামীযে ইসলামিয়ার ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন বড়লেখায় জমে উঠেছে ঈদ বাজার ক্রেতাদের উপচেপড়া ভিড় রায়পুর সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত পৌর কমিশনার প্রার্থী শামীম আহমদ এর ঈদ শুভেচ্ছা দুবাইয়ে বো’মা হামলায় নিহত বড়লেখার প্রবাসী সালেহ আহমদকে দাফন সম্পন্ন রাজশাহীতে পুলিশ ও ম্যাজিস্ট্রেট কনফারেন্স অনুষ্ঠিত বড়লেখায় পেট্রোল পাম্পে ভ্রাম্যমাণ আদালতের ২৫ হাজার টাকা জরিমানা পীরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা বড়লেখায় নিসচা’র আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল

সারা দেশে চলছে কোটাবিরোধী আন্দোলন

স্কাই মিডিয়া বিডি :
  • Update Time : সোমবার, ৮ জুলাই, ২০২৪

সারা দেশে চলছে কোটাবিরোধী আন্দোলন। এই পরিস্থিতিতে সরকারের অবস্থান কী হতে পারে, এ নিয়ে জরুরি বৈঠক করেছেন বেশ কয়েক জন মন্ত্রী-প্রতিমন্ত্রী।

সোমবার (৮ জুলাই) দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হয়।

এ বৈঠকে তিনজন মন্ত্রী ও দুইজন প্রতিমন্ত্রী অংশ নেন৷ এরা হলেন, আ ওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, আইনমন্ত্রী আনিসুল হক, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, শিক্ষা প্রতিমন্ত্রী বেগম শামসুন্নাহার চাপা ও তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত ৷

একাধিক সূত্র থেকে জানা যায়, এ সময় কোটাবিরোধী আন্দোলনের বিভিন্ন দিক এবং সরকারের অবস্থান নিয়ে আলোচনা হয়। নতুন করে আন্দোলন দানা বাঁধা, আন্দোলনে বিএনপির সমর্থন দেওয়া, শিক্ষকদের আন্দোলনও একই সময় এ বিষয়গুলো আলোচনায় উঠে আসে। তবে বৈঠকের পর কেউ গণমাধ্যমের সঙ্গে আলোচনার বিষয় নিয়ে কথা বলেননি।

সূত্র জানায়, সরকারি চাকরিতে কোটা একটি ‘যৌক্তিক’ পর্যায়ে থাকবে বলে সিদ্ধান্ত নেওয়ার জন্য আইনমন্ত্রীকে দায়িত্ব দেওয়া হয়। এছাড়া মুক্তিযোদ্ধা, নৃগোষ্ঠী, প্রতিবন্ধীদের কোটা আংশিক থাকতে পারে।

এদিকে বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় বৈঠকের আলোচনার বিষয়ে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের কাছে সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, নানান বিষয় নিয়ে আলোচনা করেছি। এই মুহূর্তে গণমাধ্যমের সঙ্গে আলোচনার করার মতো বিষয় না এগুলো।

কোটা আন্দোলন প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আদালতে যে বিষয়টি বিচারাধীন আছে, আমরা এ বিষয়ে এই মুহূর্তে কোনো মন্তব্য করবো না। এটি আদালতের বিষয়। সরকার তো আপিল করেছে। সুতরাং অপেক্ষা করতে হবে।

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতও এ সময় সাংবাদিকদের বলেন, সাম্প্রতিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। রাজনৈতিক, সাংগঠনিক বিষয় নিয়ে কথা হয়েছে, এটা রুটিন বৈঠক ছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© All rights reserved © 2025-2026 skymediabd.com