1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
নেত্রকোনার দুর্গাপুরে প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা। মন্ত্রীর ছবি দিয়ে পোস্ট, দুই দিন পর কোম্পানীগঞ্জে পাথর ব্যবসায়ী আটক। ফেঞ্চুগঞ্জের পাঁচ ইউনিয়নের জনগণ আর অন্ধকারে থাকতে চায় না। প্রশ্ন: উন্নয়নের বরাদ্দ কোথায়, আর জনগণ কতটুকু সেবা পেয়েছে? বড়লেখায় সাংবাদিক আশফাক আহমেদের বাবার মৃত্যু, প্রেসক্লাবের শোক সাংবাদিকের কলম সত্য ও ন্যায়ের পক। কলম থামানো যায়, সত্য চাপা রাখা যায় না। সিলেটের ফেঞ্চুগঞ্জে কিশোর গ্যাংয়ের আতঙ্ক, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের অভিযোগ! রাণীশংকৈলে নিজ বাড়ি থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার রাজশাহীতে মাদক ও জুয়া দমনে অভিযান, জব্দ টাকা-মোটরসাইকেল-ফোন ফেঞ্চুগঞ্জে বিএনপি-ছাত্রদলের নেতাকর্মীদের চাঁদা না দেওয়ায় নির্যাতনের শিকার ব্যবসায়ী। সাংবাদিক পরিচয় ব্যবহার করে চাপ সৃষ্টি করে অর্থ দাবির ।

হাসিনা সরকার জনগণকে ক্রীতদাস বানানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে

স্কাই মিডিয়া বিডি :
  • Update Time : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪

গণতন্ত্রকে অস্বীকার করে ডামি সরকার রাষ্ট্রের সমস্ত প্রতিষ্ঠানকে আওয়ামীকরণের মাধ্যমে জনগণকে ক্রীতদাস বানানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। আওয়ামী ফ্যাসিজমের ছায়া-উপচ্ছায়া দেশের ওপর বিস্তার লাভ করেছে।

আওয়ামী লীগ কখনোই জনকল্যাণে ইতিবাচক রাজনীতি করেনি অভিযোগ করে রিজভী বলেন, খুন, রক্তপাত, সহিংসতা দখল টাকা পাচার আর অনর্গল মিথ্যা কথা বলাই আওয়ামী লীগের রাজনীতি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজই বলেছেন আজিজ, বেনজীর আমাদের লোক নয়। আওয়ামী লীগের শীর্ষ নেতাদের কেউ দুর্নীতিবাজ নয়।

ওবায়দুল কাদের, আপনি কী ডানে-বামে তাকিয়ে কথা বলছেন, না কি আপনাদের স্বভাব সুলভ ডাহা মিথ্যার আশ্রয় নিয়েছেন? আপনার কথাই যদি ঠিক হয়, তবে আপনাদের ডামি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ১৫টি মামলা হয়েছিল কীভাবে? তাছাড়া, অসংখ্য আওয়ামী শীর্ষ নেতাদের নামে কীভাবে তখন এত মামলা হয়েছিল? শীর্ষ নেতা মরহুম আব্দুল জলিল, শেখ সেলিম, আপনি নিজে এবং আপনাদের ঘনিষ্ঠ ব্যবসায়ী নেতারা গোয়েন্দাদের নিকট কী স্বীকারোক্তি দিয়েছিলেন, সেটি কিন্তু এখনও অনলাইন মিডিয়াতে ভাইরাল হয়ে আছে।

ব্যাংক খালি হওয়া, লাখ লাখ কোটি টাকা পাচার হয়ে যাওয়া, আওয়ামী ঘনিষ্ঠরা বিপুল অঙ্কের ঋণ খেলাপি, নজিরবিহীন আর্থিক কেলেঙ্কারির সাথে যারা জড়িত, তারা কি তাহলে আওয়ামী লীগের মাঝারি নেতা? আপনার কথায় মনে হয়, মাঝারি নেতাদের দুর্নীতি করার অধিকার রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© All rights reserved © 2025-2026 www.skymediabd.com