1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে আলোচনায় আব্দুল মতিন লাকি ত্যাগী নেতৃত্ব দেখতে চায় পৌরবাসী তাজপুর ডিগ্রি কলেজ তালামীযে ইসলামিয়ার ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন বড়লেখায় জমে উঠেছে ঈদ বাজার ক্রেতাদের উপচেপড়া ভিড় রায়পুর সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত পৌর কমিশনার প্রার্থী শামীম আহমদ এর ঈদ শুভেচ্ছা দুবাইয়ে বো’মা হামলায় নিহত বড়লেখার প্রবাসী সালেহ আহমদকে দাফন সম্পন্ন রাজশাহীতে পুলিশ ও ম্যাজিস্ট্রেট কনফারেন্স অনুষ্ঠিত বড়লেখায় পেট্রোল পাম্পে ভ্রাম্যমাণ আদালতের ২৫ হাজার টাকা জরিমানা পীরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা বড়লেখায় নিসচা’র আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল

সিলেটে ছাত্রলীগের দুই গ্রুপে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ

স্কাই মিডিয়া বিডি :
  • Update Time : রবিবার, ১৯ মে, ২০২৪

আধিপত্য বিস্তার নিয়ে সিলেটে ছাত্রলীগের দুই গ্রুপে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (২০ মে) রাত ৮টার দিকে শুরু হয়ে ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়। মহানগরের দাড়িয়াপাড়া, হাউজিং এস্টেট ও সুবিধবাজারে এসব ঘটনা ঘটে। এতে একজন আহত ও কয়েকটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ এবং গাড়ি ভাঙচুর করা হয়। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গত কয়েক দিন ধরে সিলেট মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম আহমদ গ্রুপ ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে উত্তেজনা চলছে। এরই জের ধরে সোমবার রাত ৮টার দিকে সুবিদবাজার এলাকায় ফের দুপক্ষের মাঝে উত্তেজনা দেখা দেয়। পরে এয়ারপোর্ট থানাধীন আম্বরখানা হাউজিং এস্টেট ২নং রোডে সিলেট মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম আহমদ গ্রুপের কয়েকজন কর্মী-সমর্থক জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ গ্রুপের কর্মী ইসফাক নূরের গাড়িতে (ঢাকা মেট্রো গ-১৫-৮৯৮০) হামলা চালায়।পরে দুপক্ষের মাঝে সংঘর্ষ বাধে এবং সেটি জিন্দাবাজার এলাকার দাড়িয়াপাড়া পর্যন্ত চলে আসে। সেখানে ৩টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়।সংঘর্ষকালে দুইজন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের নাম-ঠিকানা জানা যায়নি। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। সংঘর্ষের খবর পেয়ে কোতোয়ালি থানা ও লামাবাজার ফাঁড়ির পুলিশ গিয়ে দুপক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনাস্থলগুলোতে পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকার্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন সিপন সিলেটভিউ-কে বলেন- খবর পেয়েই আমরা চলে যাই এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করি। ৩টি মোটরসাইকেল পুড়ানো হয়েছে এবং দুজন আহত হয়েছেন। তবে এখন পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি, দিলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। আর ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© All rights reserved © 2025-2026 skymediabd.com