1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম:
রাজশাহীতে জমে উঠেছে বিভাগীয় বইমেলা, প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীদের ভিড়। শ্রমিক আন্দোলনের আড়ালে পাশের দেশ থেকে ‘মাফিয়া ও প্রতিক্রিয়াশীলদের’ অপচেষ্টা চলছে ! ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন সিলেটে পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদ, জড়িতদের শাস্তি দাব! খালেদা জিয়ার অনুপস্থিতিতে বিএনপির রাজনীতিতে রুমিন ফারহানার অবস্থান নিয়ে নতুন আলোচনা সিলেটর বিশ্বনাথে সাংবাদিক মুন্নার পরিবারের ওপর হামলার অভিযোগ, আহত ৫ সিলেটে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা, নিন্দা ও প্রতিবাদ ! সিলেটের জগন্নাথপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি, স্বেচ্ছায় রক্তদান ও বৃক্ষরোপণ মাদরাসা, মসজিদ ও হাফিজখানায় শিশু বলাৎকার ও নির্যাতনের শিকার,বাড়ছে উদ্বেগ! রাজশাহীতে গোসলের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল ও ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

রাজশাহীতে জমে উঠেছে বিভাগীয় বইমেলা, প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীদের ভিড়।

প্রতিনিধি: মো:গোলাম কিবরিয়া,রাজশাহী জেলা।
  • Update Time : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

রাজশাহীতে চলছে ‘রাজশাহী বিভাগীয় বইমেলা ২০২৬’। জাতীয় গ্রন্থকেন্দ্রের আয়োজনে এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় রাজশাহী কালেক্টরেট মাঠে এ বইমেলা শুরু হয়েছে। আগামী ৬ নভেম্বর পর্যন্ত মেলা চলার কথা রয়েছে। মেলাটি বাস্তবায়ন করছে রাজশাহী বিভাগীয় প্রশাসন।

 

আয়োজক সূত্রে জানা গেছে, প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা খোলা থাকবে। তবে সরকারি ছুটির দিনে বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীরা মেলা ঘুরে দেখতে পারবেন। এবারের মেলায় বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠানের ২৯টি স্টল অংশ নিয়েছে।

বই প্রদর্শন ও বিক্রির পাশাপাশি প্রতিদিন মেলায় থাকছে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এসব অনুষ্ঠানে রাজশাহীসহ বিভাগের আট জেলার শিল্পীরা অংশ নিচ্ছেন।

 

বিকেল গড়াতেই মেলায় বাড়তে থাকে দর্শনার্থীদের ভিড়। শিশু-কিশোর থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পদচারণায় মুখর হয়ে উঠছে মেলা প্রাঙ্গণ। কেউ পছন্দের বই কিনছেন, কেউবা ঘুরে ঘুরে দেখছেন বিভিন্ন প্রকাশনীর নতুন ও পুরোনো বই।

বইমেলার বাইরেও বসেছে নানা ধরনের খাবারের দোকান। সেখানে পাওয়া যাচ্ছে চটপটি, ফুচকা, গরম জিলাপি, পুরি, সিঙাড়া ও বিভিন্ন মুখরোচক খাবার। ফলে বই কেনার পাশাপাশি খাবারের স্বাদ নিতেও ভিড় করছেন দর্শনার্থীরা।

 

আয়োজকদের আশা, এ বইমেলা মানুষের মধ্যে পাঠাভ্যাস গড়ে তোলা, জ্ঞানচর্চার প্রসার এবং প্রকাশনা শিল্পের বিকাশে ভূমিকা রাখবে। পাশাপাশি নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার আগ্রহ সৃষ্টি এবং লেখক ও পাঠকদের মধ্যে যোগাযোগ বাড়াতে সহায়তা করবে।

এদিকে, দর্শনার্থীদের আগ্রহ ও সাড়া বিবেচনায় বইমেলার সময়সীমা আরও কয়েক দিন বাড়ানো হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© All rights reserved © 2025-2026 www.skymediabd.com