
রাজশাহীর চারঘাটে অভিযান চালিয়ে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
রাজশাহী জেলা পুলিশ সুপার মো. মামুন অর রশিদের সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে গত ৬ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ রাত ৯টা ২০ মিনিটে জেলার চারঘাট থানার বালাদিয়ার গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
ডিবি পুলিশের একটি চৌকস দল বালাদিয়ার গ্রামের ৩ নম্বর অভিযুক্ত মো. তোফাজ্জল হোসেনের পুকুরপাড়ে অবস্থিত একটি টিনের ছাপড়া ঘরে অভিযান চালায়। এ সময় ঘরটিতে থাকা মো. বিপুল মোল্লা, মো. সুনীল সরকার ও মো. তোফাজ্জল হোসেনের দেহ তল্লাশি করে ৪৫ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাঁদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, চারঘাট থানার বালাদিয়ার গ্রামের মৃত আলিমুদ্দিনের ছেলে মো. বিপুল মোল্লা, একই গ্রামের মো. বিশু সরকার ওরফে বেলালের ছেলে মো. সুনীল সরকার এবং উত্তর ভাটপাড়া গ্রামের মো. আব্দুল খালেকের ছেলে মো. তোফাজ্জল হোসেন।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী চারঘাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।