
সামাজিক দায়বদ্ধতা ও নিজ এলাকার প্রতি ভালোবাসা থেকে ব্যক্তিগত উদ্যোগে ফেঞ্চুগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা ও উন্নয়নমূলক সামাজিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন মো:তপু আহমেদ।
জানা যায়, তিনি নিজ উদ্যোগে উপজেলার বিভিন্ন রাস্তা-ঘাট পরিষ্কার করা, রাস্তার পাশে পড়ে থাকা ময়লা-আবর্জনা অপসারণ এবং স্কুল-কলেজের আশপাশের অপরিচ্ছন্ন পরিবেশ পরিষ্কারের মতো কাজ করে আসছেন। কোনো ধরনের ব্যক্তিগত স্বার্থ ছাড়াই এলাকার পরিবেশ সুন্দর ও পরিচ্ছন্ন রাখতে তিনি এসব উদ্যোগ গ্রহণ করছেন।
তাঁর এমন উদ্যোগকে অনেকেই স্বাগত জানিয়ে প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তবে অভিযোগ রয়েছে, এসব জনকল্যাণমূলক কাজে কোথাও কোথাও তাঁকে বাধার মুখেও পড়তে হচ্ছে।
সচেতন মহলের মতে, সমাজের উন্নয়ন ও পরিবেশ রক্ষায় যারা ব্যক্তিগত উদ্যোগে এগিয়ে আসেন, তাঁদের উৎসাহিত করা এবং সহযোগিতা করা সবার দায়িত্ব। পরিচ্ছন্ন ও সুন্দর সমাজ গড়ে তুলতে সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই।
আজকের তরুণরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাঁদের এমন ইতিবাচক উদ্যোগ দেখে অন্য তরুণরাও সামাজিক ও জনকল্যাণমূলক কাজে অনুপ্রাণিত হবে। তাই মো. তপু আহমেদের মতো উদ্যোগী তরুণদের পাশে দাঁড়ানো, তাঁদের কাজে সহযোগিতা করা এবং ভালো কাজের স্বীকৃতি দেওয়া আমাদের সবার নৈতিক দায়িত্ব।
আসুন, আমরা নিজ নিজ অবস্থান থেকে সমাজের উন্নয়নে এগিয়ে আসি। একটি পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য ফেঞ্চুগঞ্জ গড়ে তুলতে তরুণদের এমন ভালো উদ্যোগকে উৎসাহিত করি।