1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম:
হবিগঞ্জের লাখাইয়ে ইয়াবা সহ আটক বিএনপি নেতার দায় নেবে না দল। তিন দিনের আল্টিমেটাম, চাপে সিলেট জেলা ও মহানগর যুবদলের শীর্ষ নেতারা জগন্নাথপুরে ঝুঁকিপূর্ণ জগদীশপুর সেতু, আতঙ্কে তিন উপজেলার হাজারো মানুষ সিলেটে প্রতিমন্ত্রী হুমায়ূন কবিরের বাসায় অগ্নিসংযোগ, দুই দিনেও মামলা হয়নি। ফেঞ্চুগঞ্জে পুলিশের অভিযানে যুবলীগ নেতা কুনু মিয় গ্রেপ্তার শাল্লায় ১৩ বছরের কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মসজিদের ইমাম আটক সিলেটে যুবদলের বিক্ষোভ সমাবেশ, দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র প্রতিহত করতে যুবদল প্রস্তুত। চার মামলায় সাড়ে ৩ বছরের সাজা, ১ কোটি ৯ লাখ টাকা জরিমানা; অবশেষে গ্রেফতার। হাসিনাকেও অন্য আসামিদের মতো সাজা ভোগ করতে হবে। ফেঞ্চুগঞ্জকে পরিচ্ছন্ন রাখতে তপু আহমেদের ব্যতিক্রমী উদ্যোগ

তিন দিনের আল্টিমেটাম, চাপে সিলেট জেলা ও মহানগর যুবদলের শীর্ষ নেতারা

ডেস্ক নিউজ : skymediabd.com
  • Update Time : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
Screenshot

নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে না পারায় সিলেট জেলা ও মহানগর যুবদলের শীর্ষ নেতাদের চূড়ান্ত সতর্কবার্তা দিয়েছে কেন্দ্রীয় যুবদল। আগামী তিন দিনের মধ্যে ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি কেন্দ্রে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে সংগঠনের সর্বোচ্চ সাংগঠনিক ক্ষমতা প্রয়োগের হুঁশিয়ারি দিয়েছে কেন্দ্রীয় কমিটি।

 

শনিবার (২১ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের নির্দেশক্রমে পৃথক দুটি চিঠি পাঠানো হয়। চিঠিতে স্বাক্ষর করেন কেন্দ্রীয় যুবদলের দপ্তর সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক) মিনহাজুল ইসলাম ভূঁইয়া।

চিঠি দুটি পাঠানো হয়েছে সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু এবং মহানগর যুবদলের সভাপতি মির্জা মো. সম্রাট হোসেন ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনারের কাছে।

 

কেন্দ্রীয় যুবদলের চিঠিতে বলা হয়, গত ২০ সেপ্টেম্বর সিলেট জেলা ও মহানগর যুবদলের ছয় সদস্যবিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়। একই সঙ্গে ৩০ দিনের মধ্যে ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল। তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও সংশ্লিষ্ট নেতারা পূর্ণাঙ্গ কমিটি জমা দিতে পারেননি।

 

চিঠিতে আরও উল্লেখ করা হয়, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ে পূর্ণাঙ্গ কমিটি জমা না দেওয়া সংগঠনের নীতি ও শৃঙ্খলাপরিপন্থী। এ কারণে চূড়ান্ত সতর্কবার্তা হিসেবে আগামী তিন দিনের মধ্যে জেলা ও মহানগর যুবদলের ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি প্রস্তুত করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে সংগঠনের সর্বোচ্চ সাংগঠনিক ক্ষমতা প্রয়োগ করা হবে।

এদিকে কেন্দ্রীয় যুবদলের এই আল্টিমেটামের পর সিলেট জেলা ও মহানগর যুবদলের নেতাকর্মীদের মধ্যে তৎপরতা বেড়েছে। বিশেষ করে পদপ্রত্যাশীদের মধ্যে নতুন করে আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 

কেন্দ্রীয় সতর্কবার্তার বিষয়ে সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু বলেন, ‘কেন্দ্রীয় নির্দেশনা মেনে আমরা দ্রুততম সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি কেন্দ্রে জমা দেব।’

অন্যদিকে সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার বলেন, ‘কমিটি পূর্ণাঙ্গ করার কাজ জোরেশোরে চলছে। নির্ধারিত সময়ের মধ্যেই আমরা কেন্দ্রীয় দপ্তরে কমিটি হস্তান্তর করতে পারব বলে আশা করছি।’

 

কেন্দ্রীয় যুবদলের বেঁধে দেওয়া তিন দিনের সময়সীমার মধ্যে শেষ পর্যন্ত সিলেট জেলা ও মহানগর যুবদলের পূর্ণাঙ্গ কমিটি জমা পড়ে কি না, এখন সেটিই দেখার বিষয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© All rights reserved © 2025-2026 www.skymediabd.com