1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে ঝুঁকিপূর্ণ জগদীশপুর সেতু, আতঙ্কে তিন উপজেলার হাজারো মানুষ সিলেটে প্রতিমন্ত্রী হুমায়ূন কবিরের বাসায় অগ্নিসংযোগ, দুই দিনেও মামলা হয়নি। ফেঞ্চুগঞ্জে পুলিশের অভিযানে যুবলীগ নেতা কুনু মিয় গ্রেপ্তার শাল্লায় ১৩ বছরের কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মসজিদের ইমাম আটক সিলেটে যুবদলের বিক্ষোভ সমাবেশ, দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র প্রতিহত করতে যুবদল প্রস্তুত। চার মামলায় সাড়ে ৩ বছরের সাজা, ১ কোটি ৯ লাখ টাকা জরিমানা; অবশেষে গ্রেফতার। হাসিনাকেও অন্য আসামিদের মতো সাজা ভোগ করতে হবে। ফেঞ্চুগঞ্জকে পরিচ্ছন্ন রাখতে তপু আহমেদের ব্যতিক্রমী উদ্যোগ বড়লেখায় পুলিশের পৃথক অভিযান, বিভিন্ন মামলার ৫ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার বড়লেখায় পুলিশের বিশেষ অভিযান: ১.৩ কেজি গাঁজাসহ দুই তালিকাভুক্ত কারবারি গ্রেফতার

সিলেটে প্রতিমন্ত্রী হুমায়ূন কবিরের বাসায় অগ্নিসংযোগ, দুই দিনেও মামলা হয়নি।

ডেস্ক নিউজ : skymediabd.com
  • Update Time : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
Screenshot

সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবিরের বাসার সামনের গেটে অগ্নিসংযোগের ঘটনায় দুই দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। এ ঘটনায় কাউকে আটকও করতে পারেনি পুলিশ।

 

রোববার দুপুরে সিলেটটুডেকে বিষয়টি নিশ্চিত করেন সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ মাইনুল জাকির। তিনি বলেন, অগ্নিসংযোগের ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। কাউকে আটকও করা হয়নি। পুলিশ ঘটনার তদন্ত করছে এবং জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। মামলা হলে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

 

এর আগে গত শুক্রবার (২০ নভেম্বর) ভোররাতে নগরের দাড়িয়াপাড়া এলাকায় প্রতিমন্ত্রী হুমায়ূন কবিরের বাসার সামনের গেটে আগুন দেওয়ার চেষ্টা করে দুর্বৃত্তরা। পুলিশ জানায়, কাপড়জাতীয় কোনো বস্তু ব্যবহার করে গেটে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

ওই বাসায় প্রতিমন্ত্রীর চাচা ও পরিবারের সদস্যরা বসবাস করেন। সিলেটে এলে তিনি নিজেও সেখানে অবস্থান করেন।

 

ঘটনার দিন সকালে এসএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) আফজাল হোসেন জানিয়েছিলেন, ভোররাতের কোনো একসময় বাসার সামনের গেটে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। স্থানীয়দের কেউ কেউ পেট্রোল বোমা নিক্ষেপের কথা বললেও পুলিশ এর সত্যতা পায়নি। প্রাথমিকভাবে কাপড় বা কাগজজাতীয় কোনো বস্তুতে আগুন দেওয়ার তথ্য পাওয়া গেছে।

 

ঘটনার খবর পেয়ে দাড়িয়াপাড়ায় যান সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী। সেখানে তিনি বলেন, বাড়িতে আগুন লাগেনি এবং কেউ ঘরের ভেতরেও প্রবেশ করেনি। তাঁর দাবি, ওই পথে যাওয়ার সময় কেউ বোমাসদৃশ কিছু ছুড়ে ফেলে চলে যায়।

 

ঘটনা প্রসঙ্গে শুক্রবার সন্ধ্যায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেন, তাঁর বাসার গেটে আগুন দিয়ে হামলাকারীরা পালিয়ে যায়। এ সময় তিনি হামলাকারীদের নিয়ে রাজনৈতিক বক্তব্যও দেন। সন্ত্রাসীদের মোকাবিলায় সরকার ও দেশের মানুষ জানে কী করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© All rights reserved © 2025-2026 www.skymediabd.com