1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
সিলেটের ফেঞ্চুগঞ্জ সাব-রেজিস্ট্রার মাসুদ পারভেজের বিরুদ্ধে ঘুষ নিয়ে দলিল আটকে রাখার অভিযোগ ঠাকুরগাঁওয়ে ১৯ টাপেন্টাডল ও ৬৩ ইয়াবাসহ আটক ৩ ইসলামী ইতিহাস ও মনীষীদের জীবনী নিয়ে বড়লেখায় কুইজ প্রতিযোগিত চারঘাটে ডিবি পুলিশের অভিযান, ৪৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ ফেঞ্চুগঞ্জে বিএনপির নাম ব্যবহার করে চাঁদাবাজ চক্রের তৎপরতা! মল্লিকপুর খেয়াঘাট দখলের চেষ্টা, উঠেছে চাঁদাবাজির অভিযোগ! রাজশাহীতে জমে উঠেছে বিভাগীয় বইমেলা, প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীদের ভিড়। শ্রমিক আন্দোলনের আড়ালে পাশের দেশ থেকে ‘মাফিয়া ও প্রতিক্রিয়াশীলদের’ অপচেষ্টা চলছে ! ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন সিলেটে পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদ, জড়িতদের শাস্তি দাব! খালেদা জিয়ার অনুপস্থিতিতে বিএনপির রাজনীতিতে রুমিন ফারহানার অবস্থান নিয়ে নতুন আলোচনা

সিলেটের ফেঞ্চুগঞ্জ সাব-রেজিস্ট্রার মাসুদ পারভেজের বিরুদ্ধে ঘুষ নিয়ে দলিল আটকে রাখার অভিযোগ

ডেস্ক নিউজ::মোঃমোাস্তফা আনোয়ার ফেঞ্চুগঞ্জ,সিলেট।
  • Update Time : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসের সাব-রেজিস্ট্রার মাসুদ পারভেজের বিরুদ্ধে দলিল সম্পাদনের জন্য মোটা অঙ্কের ঘুষ দাবি ও না পেলে নানা অজুহাতে দলিল ফেরত দেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয় ভূমি মালিকদের অভিযোগ, তিনি শুধু ঘুষ নয়, বিভিন্ন সময়ে বিভিন্ন অজুহাতে সাধারণ মানুষকে হয়রানিও করছেন।

 

অভিযোগকারীরা জানান, গত ২২ জানুয়ারি ২০২৬ তারিখে ফেঞ্চুগঞ্জ সাব-রেজিস্ট্রার অফিসে একটি দলিল সম্পাদনের জন্য গেলে সাব-রেজিস্ট্রার মাসুদ পারভেজ দলিলটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন এবং জানান, দলিলে সমস্যা আছে। কিছুক্ষণ পর অফিসের এক কর্মচারীর মাধ্যমে অভিযোগকারীর কাছে ৫০ হাজার টাকা দাবি করা হয়। টাকা দিলে দলিল সম্পাদন করা হবে বলে জানানো হয়। অভিযোগকারী টাকা দিতে অক্ষমতা প্রকাশ করেন এবং ২-৩ জন গণ্যমান্য ব্যক্তিকে সঙ্গে নিয়ে বিনীত অনুরোধ করলেও দলিল সম্পাদন না করে ফেরত দেওয়া হয়।

 

অভিযোগে আরও বলা হয়, অভিযোগকারী ঘিলাছড়া মৌজার ৪৯৭ ও ৫৯৭ খতিয়ানের ৪৮৭ ও ৪৭৮ দাগের মালিকদের কাছ থেকে ৫০/২০২০, ৮৪/২০২০ ও ১৪৪/২০২০ নম্বরের তিনটি খণ্ড দলিলের মাধ্যমে ক্রয়সূত্রে মালিক হন এবং ১১২৭ নম্বর খতিয়ানে নিজ নামে নামজারি করেন। পরবর্তীতে ওই ভূমি বিক্রয়ের উদ্দেশ্যে দলিল সাবমিট করলে সাব-রেজিস্ট্রার দলিল না করার কথা সাফ জানিয়ে দেন। কারণ জানতে চাইলে তিনি ডিআর-এর কাছে অভিযোগ করার পরামর্শ দেন।

 

অভিযোগকারীদের দাবি, এই সাব-রেজিস্ট্রার ফেঞ্চুগঞ্জে যোগদানের পর থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন অজুহাতে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন এবং বহু লোকের কাছ থেকে ঘুষ নিয়ে দলিল সম্পাদন করেছেন। তারা উর্ধ্বতন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, তিনি ফেঞ্চুগঞ্জে আসার পর যত দলিল সম্পাদন করেছেন, সেই সব দলিলদাতার কাছ থেকে তদন্ত করলে ঘুষ গ্রহণের বিষয়টি জানা যাবে।

 

এ বিষয়ে সাব-রেজিস্ট্রার মাসুদ পারভেজের বক্তব্য জানার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার সাড়া পাওয়া যায়নি। স্থানীয় প্রশাসনের একটি সূত্র জানিয়েছে, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© All rights reserved © 2025-2026 www.skymediabd.com