1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নবনির্বাচিত কমিটিকে বিশ্বনাথ প্রেসক্লাবের অভিনন্দন বড়লেখার শাহবাজপুরে বিজিবির অভিযান, ইয়াবাসহ আটক এক ব্যক্তি। রাজশাহীতে দুই হাজার পিস ইয়াবাসহ শিক্ষক দম্পতি গ্রেপ্তার নেত্রকোনার দুর্গাপুরে প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা। মন্ত্রীর ছবি দিয়ে পোস্ট, দুই দিন পর কোম্পানীগঞ্জে পাথর ব্যবসায়ী আটক। ফেঞ্চুগঞ্জের পাঁচ ইউনিয়নের জনগণ আর অন্ধকারে থাকতে চায় না। প্রশ্ন: উন্নয়নের বরাদ্দ কোথায়, আর জনগণ কতটুকু সেবা পেয়েছে? শায়েস্তাগঞ্জে চাঁদাবাজি-টেন্ডার সিন্ডিকেট ও নির্যাতনের অভিযোগে আতঙ্কের নাম “নাঈম” বড়লেখায় সাংবাদিক আশফাক আহমেদের বাবার মৃত্যু, প্রেসক্লাবের শোক সাংবাদিকের কলম সত্য ও ন্যায়ের পক। কলম থামানো যায়, সত্য চাপা রাখা যায় না। সিলেটের ফেঞ্চুগঞ্জে কিশোর গ্যাংয়ের আতঙ্ক, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের অভিযোগ!

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নবনির্বাচিত কমিটিকে বিশ্বনাথ প্রেসক্লাবের অভিনন্দন

প্রতিনিধি:: বিশ্বনাথ (সিলেট)
  • Update Time : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
Screenshot

যুক্তরাজ্যে বিশ্বনাথের চ্যারিটি সংগঠন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের ২০২৬-২০২৮ সালের দ্বিবার্ষিক নির্বাচনে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে বিশ্বনাথ প্রেসক্লাব।

 

নবনির্বাচিত কমিটির চেয়ারপারসন গোলজার খান, ভাইস চেয়ারপারসন আখলাকুর রহমান ও আযম খান, সেক্রেটারি মোহাম্মদ মোহাব্বত শেখ, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আব্দুর রহিম রঞ্জু ও শরীফুল ইসলাম, ট্রেজারার মনির আহমদ, অ্যাসিস্ট্যান্ট ট্রেজারার আবুল হোসেন মামুন, প্রেস অ্যান্ড পাবলিসিটি সেক্রেটারি মোহাম্মদ দৌলত হোসেন, কালচারাল সেক্রেটারি মদরিছ আলী মফজ্জুল এবং এক্সিকিউটিভ মেম্বার আজিজুর রহমান খান, আমিনুর রহমান, আব্দুল বাছিত রফি, শাহ তাজুল ইসলাম, রুহেল ইসলাম, মো. কামরুজ্জামান ও আজিজুর রহমান রুমেলকে অভিনন্দন জানানো হয়।

 

বিশ্বনাথ প্রেসক্লাবের নেতৃবৃন্দ এক অভিনন্দন বার্তায় বলেন, প্রায় ৩২ বছর আগে যুক্তরাজ্যে বসবাসরত বিশ্বনাথের প্রবাসীরা নিজ মাতৃভূমির শিক্ষার উন্নয়ন ও সার্বিক অগ্রগতির লক্ষ্যে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটি বিশ্বনাথ উপজেলার শিক্ষার উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে সংগঠনটির শিক্ষা ও জনকল্যাণমূলক কার্যক্রম দেশ-বিদেশে প্রশংসিত হয়েছে। এ সংগঠন যুক্তরাজ্যে বসবাসরত বিশ্বনাথবাসীকে ঐক্যবদ্ধ করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

 

তাঁরা আরও বলেন, বিশ্বনাথের শিক্ষার প্রসার ও উন্নয়নে ট্রাস্টের অবদান এ জনপদের মানুষ কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে। নবনির্বাচিত কমিটি ঐতিহ্যবাহী এ সংগঠনের সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে শিক্ষা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডকে আরও এগিয়ে নেবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে নবনির্বাচিত কমিটির উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও সার্বিক কল্যাণ কামনা করেন।

 

বিশ্বনাথ প্রেসক্লাবের পক্ষে অভিনন্দন জ্ঞাপনকারীরা হলেন—সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, সাবেক সভাপতি মো. রহমত আলী, মিজানুর রহমান মিজান, কাজী মো. জামাল উদ্দিন, জাকির হোসেন কয়েছ ও তজম্মুল আলী রাজু আলী; সাধারণ সম্পাদক শিপন আহমদ, সাবেক সাধারণ সম্পাদক প্রণঞ্জয় বৈদ্য অপু, এমদাদুর রহমান মিলাদ; কোষাধ্যক্ষ মো. নুর উদ্দিন, সাবেক কোষাধ্যক্ষ মাওলানা শহীদুর রহমান; অসিত রঞ্জন দেব, মো. জামাল মিয়া, আব্দুস সালাম মুন্না, আবুল কাশেম, মোহাম্মদ নুরুল ইসলাম, আহমদ আলী হিরন, সমুজ আহমদ সায়মন, সুজিত দেব, ফারুক আহমদ, মোস্তাক আহমদ মোস্তফা, মাজহারুল ইসলাম সাব্বির ও মো. জাহান মিয়া।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© All rights reserved © 2025-2026 www.skymediabd.com