যুক্তরাজ্যে বিশ্বনাথের চ্যারিটি সংগঠন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের ২০২৬-২০২৮ সালের দ্বিবার্ষিক নির্বাচনে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে বিশ্বনাথ প্রেসক্লাব।
নবনির্বাচিত কমিটির চেয়ারপারসন গোলজার খান, ভাইস চেয়ারপারসন আখলাকুর রহমান ও আযম খান, সেক্রেটারি মোহাম্মদ মোহাব্বত শেখ, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আব্দুর রহিম রঞ্জু ও শরীফুল ইসলাম, ট্রেজারার মনির আহমদ, অ্যাসিস্ট্যান্ট ট্রেজারার আবুল হোসেন মামুন, প্রেস অ্যান্ড পাবলিসিটি সেক্রেটারি মোহাম্মদ দৌলত হোসেন, কালচারাল সেক্রেটারি মদরিছ আলী মফজ্জুল এবং এক্সিকিউটিভ মেম্বার আজিজুর রহমান খান, আমিনুর রহমান, আব্দুল বাছিত রফি, শাহ তাজুল ইসলাম, রুহেল ইসলাম, মো. কামরুজ্জামান ও আজিজুর রহমান রুমেলকে অভিনন্দন জানানো হয়।
বিশ্বনাথ প্রেসক্লাবের নেতৃবৃন্দ এক অভিনন্দন বার্তায় বলেন, প্রায় ৩২ বছর আগে যুক্তরাজ্যে বসবাসরত বিশ্বনাথের প্রবাসীরা নিজ মাতৃভূমির শিক্ষার উন্নয়ন ও সার্বিক অগ্রগতির লক্ষ্যে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটি বিশ্বনাথ উপজেলার শিক্ষার উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে সংগঠনটির শিক্ষা ও জনকল্যাণমূলক কার্যক্রম দেশ-বিদেশে প্রশংসিত হয়েছে। এ সংগঠন যুক্তরাজ্যে বসবাসরত বিশ্বনাথবাসীকে ঐক্যবদ্ধ করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
তাঁরা আরও বলেন, বিশ্বনাথের শিক্ষার প্রসার ও উন্নয়নে ট্রাস্টের অবদান এ জনপদের মানুষ কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে। নবনির্বাচিত কমিটি ঐতিহ্যবাহী এ সংগঠনের সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে শিক্ষা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডকে আরও এগিয়ে নেবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে নবনির্বাচিত কমিটির উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও সার্বিক কল্যাণ কামনা করেন।
বিশ্বনাথ প্রেসক্লাবের পক্ষে অভিনন্দন জ্ঞাপনকারীরা হলেন—সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, সাবেক সভাপতি মো. রহমত আলী, মিজানুর রহমান মিজান, কাজী মো. জামাল উদ্দিন, জাকির হোসেন কয়েছ ও তজম্মুল আলী রাজু আলী; সাধারণ সম্পাদক শিপন আহমদ, সাবেক সাধারণ সম্পাদক প্রণঞ্জয় বৈদ্য অপু, এমদাদুর রহমান মিলাদ; কোষাধ্যক্ষ মো. নুর উদ্দিন, সাবেক কোষাধ্যক্ষ মাওলানা শহীদুর রহমান; অসিত রঞ্জন দেব, মো. জামাল মিয়া, আব্দুস সালাম মুন্না, আবুল কাশেম, মোহাম্মদ নুরুল ইসলাম, আহমদ আলী হিরন, সমুজ আহমদ সায়মন, সুজিত দেব, ফারুক আহমদ, মোস্তাক আহমদ মোস্তফা, মাজহারুল ইসলাম সাব্বির ও মো. জাহান মিয়া।