1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম:
রাজশাহীতে দুই হাজার পিস ইয়াবাসহ শিক্ষক দম্পতি গ্রেপ্তার নেত্রকোনার দুর্গাপুরে প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা। মন্ত্রীর ছবি দিয়ে পোস্ট, দুই দিন পর কোম্পানীগঞ্জে পাথর ব্যবসায়ী আটক। ফেঞ্চুগঞ্জের পাঁচ ইউনিয়নের জনগণ আর অন্ধকারে থাকতে চায় না। প্রশ্ন: উন্নয়নের বরাদ্দ কোথায়, আর জনগণ কতটুকু সেবা পেয়েছে? বড়লেখায় সাংবাদিক আশফাক আহমেদের বাবার মৃত্যু, প্রেসক্লাবের শোক সাংবাদিকের কলম সত্য ও ন্যায়ের পক। কলম থামানো যায়, সত্য চাপা রাখা যায় না। সিলেটের ফেঞ্চুগঞ্জে কিশোর গ্যাংয়ের আতঙ্ক, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের অভিযোগ! রাণীশংকৈলে নিজ বাড়ি থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার রাজশাহীতে মাদক ও জুয়া দমনে অভিযান, জব্দ টাকা-মোটরসাইকেল-ফোন ফেঞ্চুগঞ্জে বিএনপি-ছাত্রদলের নেতাকর্মীদের চাঁদা না দেওয়ায় নির্যাতনের শিকার ব্যবসায়ী।

রাজশাহীতে দুই হাজার পিস ইয়াবাসহ শিক্ষক দম্পতি গ্রেপ্তার

প্রতিনিধি:: মো:গোলাম কিবরিয়া(রাজশাহী জেলা)
  • Update Time : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

 

রাজশাহী মহানগরীতে দুই হাজার পিস ইয়াবাসহ এক শিক্ষক দম্পতিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার (১৪ অক্টোবর) রাত ১১টার দিকে নগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন হারপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রাজশাহী সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক মো. আল আমিন (৪৩) এবং তাঁর স্ত্রী মোসা. সীমা খাতুন (৩৮)। আল আমিন কাশিয়াডাঙ্গা থানার গোলজারবাগ গুড়িপাড়া এলাকার মৃত কাবিলের ছেলে। তাঁর স্ত্রী সীমা খাতুন একই এলাকার মো. আমিনুল ইসলামের মেয়ে। তিনি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা।

 

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. আলী আসলাম হোসেন।

 

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অধিদপ্তরের উপপরিদর্শক (এসআই) আল-আমিনের নেতৃত্বে কাশিয়াডাঙ্গা থানা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ওই শিক্ষক দম্পতিকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ছাড়া একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

 

অভিযানে নেতৃত্ব দেওয়া এসআই আল-আমিন পাঁচ হাজার পিস ইয়াবা উদ্ধারের দাবির বিষয়টি অস্বীকার করেন। তিনি জানান, রাস্তার ওপর ওই দম্পতিকে আটক করার সময় আশপাশে তেমন কাউকে দেখা যায়নি। শিক্ষিকা সীমা খাতুনের হাতে থাকা একটি শপিং ব্যাগ থেকে ১০টি জিপার প্যাকেট উদ্ধার করা হয়। এসব প্যাকেটে মোট দুই হাজার পিস ইয়াবা ছিল।

 

কাশিয়াডাঙ্গা থানার তদন্ত কর্মকর্তা জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা দুই হাজার পিস ইয়াবাসহ ওই শিক্ষক দম্পতিকে গ্রেপ্তার করেন। পরে তাঁদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়।

 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর গ্রেপ্তার দুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

শিক্ষকতার মতো দায়িত্বশীল পেশায় নিয়োজিত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকসংক্রান্ত এমন অভিযোগ স্থানীয়ভাবে উদ্বেগের বিষয়। তবে মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাঁদের অপরাধী হিসেবে চূড়ান্তভাবে বিবেচনা করা উচিত নয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© All rights reserved © 2025-2026 www.skymediabd.com