1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
মাদ্রাসা থেকে বের হয়ে নিখোঁজ ১০ বছরের আরিফ। চুরি হওয়া ১ লাখ ৯৪ হাজার টাকার বৈদ্যুতিক তার উদ্ধার, গ্রেপ্তার ৪ নিখোঁজের দুই দিন পর ইটাখলা নদীতে মিলল শিশুর মরদেহ। পরিবারের তিন সদস্যকে অচেতন করে স্বর্ণালংকারসহ মালামাল চুরির অভিযোগ শায়েস্তাগঞ্জে চাঁদাবাজি-টেন্ডার সিন্ডিকেট ও নির্যাতনের অভিযোগে আতঙ্কের নাম “নাঈম” সাংবাদিককে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ:গোয়েন্দা পুলিশের (ডিবি) রাশিদুল ইসলাম। রাণীশংকৈলে ২৬০ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকারের ব্যর্থতার অভিযোগে আইনশৃঙ্খলা, দ্রব্যমূল্য, দুর্নীতি ও প্রতিশুধের রাজনীতি? সাংবাদিক নিরাপত্তাহীনতায় বাংলাদেশে প্রতিদিন ‘গুম-খুন-নির্যাতন’ গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে পোস্টের পর ফরহাদকে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুরিয়ে মারে বিএনপি নেতা র্কমীরা ।

মাদ্রাসা থেকে বের হয়ে নিখোঁজ ১০ বছরের আরিফ।

সিলেট, বিশ্বনাথ প্রতিনিধি: মোঃ জাহান মিয়া
  • Update Time : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

সিলেটের বিশ্বনাথে আরিফ মিয়া (১০) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।

 

নিখোঁজ আরিফ মিয়া বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের গোমরাগুল গ্রামের শফিক মিয়ার ছেলে। সে বিশ্বনাথ পৌরশহরের নতুন বাজার এলাকার মাদানিয়া মাদ্রাসার হেফজ বিভাগের আবাসিক শিক্ষার্থী।

 

পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যা ৬টার দিকে বিশ্বনাথ পৌরশহরের নতুন বাজার এলাকা থেকে আরিফ নিখোঁজ হয়। এরপর পরিবারের পক্ষ থেকে সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি ও যোগাযোগ করা হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

 

আরিফের সন্ধান না পাওয়ায় তার মা সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে বিশ্বনাথ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নম্বর ৯১৯।

 

নিখোঁজ আরিফ মিয়ার সন্ধান পেতে পরিবারের পক্ষ থেকে সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করা হয়েছে।

 

কোনো হৃদয়বান ব্যক্তি আরিফের সন্ধান পেয়ে থাকলে অথবা তার বিষয়ে কোনো তথ্য জানা থাকলে ০১৭২৮৩০৩০২৮ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

যোগাযোগ: ০১৭২২৩৩৮৯৪০

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  
© All rights reserved © 2025-2026 skymediabd.com