সিলেটের বিশ্বনাথে আরিফ মিয়া (১০) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।
নিখোঁজ আরিফ মিয়া বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের গোমরাগুল গ্রামের শফিক মিয়ার ছেলে। সে বিশ্বনাথ পৌরশহরের নতুন বাজার এলাকার মাদানিয়া মাদ্রাসার হেফজ বিভাগের আবাসিক শিক্ষার্থী।
পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যা ৬টার দিকে বিশ্বনাথ পৌরশহরের নতুন বাজার এলাকা থেকে আরিফ নিখোঁজ হয়। এরপর পরিবারের পক্ষ থেকে সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি ও যোগাযোগ করা হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
আরিফের সন্ধান না পাওয়ায় তার মা সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে বিশ্বনাথ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নম্বর ৯১৯।
নিখোঁজ আরিফ মিয়ার সন্ধান পেতে পরিবারের পক্ষ থেকে সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করা হয়েছে।
কোনো হৃদয়বান ব্যক্তি আরিফের সন্ধান পেয়ে থাকলে অথবা তার বিষয়ে কোনো তথ্য জানা থাকলে ০১৭২৮৩০৩০২৮ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
যোগাযোগ: ০১৭২২৩৩৮৯৪০