1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
শায়েস্তাগঞ্জে চাঁদাবাজি-টেন্ডার সিন্ডিকেট ও নির্যাতনের অভিযোগে আতঙ্কের নাম “নাঈম” সাংবাদিককে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ:গোয়েন্দা পুলিশের (ডিবি) রাশিদুল ইসলাম। রাণীশংকৈলে ২৬০ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকারের ব্যর্থতার অভিযোগে আইনশৃঙ্খলা, দ্রব্যমূল্য, দুর্নীতি ও প্রতিশুধের রাজনীতি? সাংবাদিক নিরাপত্তাহীনতায় বাংলাদেশে প্রতিদিন ‘গুম-খুন-নির্যাতন’ গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে পোস্টের পর ফরহাদকে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুরিয়ে মারে বিএনপি নেতা র্কমীরা । সিলেটের বড়লেখায় ৩৯ বছরের কর্মজীবন শেষ করে অবসরে গেলেন শিপ্রা রানী সেন রাজশাহীতে ইয়াবাসহ কথিত সাংবাদিক গ্রেফতার বালিয়াডাঙ্গীতে ৩৮ বোতল ফেনসিডিলসহ নারী আটক সিলেটের বিশ্বনাথে পুকুরে ডুবে শিশুর মৃত্য ।

শায়েস্তাগঞ্জে চাঁদাবাজি-টেন্ডার সিন্ডিকেট ও নির্যাতনের অভিযোগে আতঙ্কের নাম “নাঈম”

ডেস্কে রিপোর্ট ::skymediabd.com
  • Update Time : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় চাঁদাবাজি, টেন্ডার সিন্ডিকেট, মাদক ব্যবসা ও নির্যাতনের অভিযোগে স্থানীয় একটি রাজনৈতিক দলের নেতা সৈয়দ রাইয়ানুর রহমান (নাঈম) এলাকায় আতঙ্কের নাম হয়ে উঠেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, পৌর ছাত্রদলে সাবেক যুগ্ম আহবায়ক পদে থাকার সুবাদে তিনি প্রভাব বিস্তার করে বিভিন্ন অবৈধ কার্যক্রম পরিচালনা করছেন বলে অভিযোগ উঠেছে।

এলাকাবাসীর অভিযোগ, শায়েস্তাগঞ্জে কোনো উন্নয়ন কাজ শুরু করার আগে ঠিকাদার ও সংশ্লিষ্টদের কাছ থেকে চাঁদা আদায় করা হয়। চাঁদা না দিলে কাজ শুরু করা সম্ভব হয় না। সরকারি টেন্ডারে প্রভাব খাটিয়ে নির্দিষ্ট ব্যক্তিদের সুবিধা দেওয়ার অভিযোগও রয়েছে।

স্থানীয়রা বলছেন, বিনা কারণে নির্যাতন, হুমকি ও ভয়ভীতি দেখিয়ে এলাকায় আধিপত্য বিস্তার করা হচ্ছে। নাঈমের নেতৃত্বে একটি সংগঠিত গ্রুপ বিভিন্ন অবৈধ কাজে জড়িত বলে অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে মাদক ব্যবসা, চাঁদাবাজি ও অবৈধ ব্যবসার অভিযোগও উঠেছে।

এসব ঘটনার পরও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে এলাকাবাসীর অভিযোগ। অনেকেই ভয়ে মুখ খুলতে পারছেন না। প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করছে বলে অভিযোগ করেছেন কয়েকজন স্থানীয় বাসিন্দা।

সভাপতি :শায়েস্তাগঞ্জ পৌর তরুণদল,সদস্য শায়েস্তাগঞ্জ পৌর যুবদল ও সাবেক যুগ্ম আহবায়ক শায়েস্তাগঞ্জ পৌর ছাএদল  এসব পদে  থেকে রাজনৈতিক  ক্ষমতা বলে “নাঈম” এসকল অসামাজিক ও অপরাধ মূলক  কাজ চালিয়ে যাচ্ছেন।সরকার দলিয়  BNP  দলের নেতা র্কমী তাই প্রশাসনও কোন অইনি ব্যবস্থা গ্রহণ করাতে পারছেনা। তার কাছে প্রশাসনও জিম্মি।

স্থানীয় রাজনৈতিক প্রভাবে সুরক্ষিত থাকার কারণে তিনি এলাকায় ‘গডফাদার’ হিসেবে পরিচিত হয়ে উঠেছেন বলে অভিযোগ রয়েছে। স্থানীয়রা জানান, তাঁর নিজস্ব একটি গুন্ডাবাহিনী রয়েছে এবং সৈয়দ রাইয়ানুর রহমান(নাঈম) সেই বাহিনীর প্রধান।

এলাকাবাসী প্রশাসনের কাছে দ্রুত তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। পাশাপাশি এলাকায় শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপের আহ্বান জানিয়েছেন তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  
© All rights reserved © 2025-2026 skymediabd.com