1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
রাণীশংকৈলে ২৬০ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকারের ব্যর্থতার অভিযোগে আইনশৃঙ্খলা, দ্রব্যমূল্য, দুর্নীতি ও প্রতিশুধের রাজনীতি? সাংবাদিক নিরাপত্তাহীনতায় বাংলাদেশে প্রতিদিন ‘গুম-খুন-নির্যাতন’ সিলেটের বড়লেখায় ৩৯ বছরের কর্মজীবন শেষ করে অবসরে গেলেন শিপ্রা রানী সেন রাজশাহীতে ইয়াবাসহ কথিত সাংবাদিক গ্রেফতার বালিয়াডাঙ্গীতে ৩৮ বোতল ফেনসিডিলসহ নারী আটক সিলেটের বিশ্বনাথে পুকুরে ডুবে শিশুর মৃত্য । রাজশাহী কেন্দ্রীয় কারাগারে বন্দীদের টাকা দাবির অভিযোগ, কারারক্ষীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ বড়লেখায় জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে জামায়াতের সমাবেশ ও গণমিছিল গোদাগাড়ীতে পথরোধ করে যুবককে মারধর, ফোন ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ

রাণীশংকৈলে ২৬০ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার

ঠাকুরগাঁও প্রতিনিধি: হাসিনুজ্জামান মিন্টু
  • Update Time : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার বাচোঁর ইউনিয়নের কাতিহার বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন উপজেলার রাজোর এলাকার বাসিন্দা লিলি আক্তার (৪২), নয়ন আলী (২৮) ও রওশন জামিল (২৬)।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে ডিবি পুলিশের একটি দল বাচোঁর ইউনিয়নের কাতিহার বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে আনসারুল ইসলামের বাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় লিলি আক্তার, নয়ন আলী ও রওশন জামিলকে আটক করা হয়।

পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ২৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে দাবি করেছে ডিবি পুলিশ। উদ্ধার করা ইয়াবা জব্দ করে গ্রেপ্তার তিনজনকে হেফাজতে নেওয়া হয়।

এ ঘটনায় রাণীশংকৈল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) গ্রেপ্তার তিনজনকে আদালতে পাঠানো হয়েছে।

ডিবি পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্যের বিস্তার রোধে তাদের অভিযান অব্যাহত থাকবে। মাদক সরবরাহ ও বিক্রির সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  
© All rights reserved © 2025-2026 skymediabd.com