1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
জুড়ীতে নারী কনস্টেবলকে তুলে নেওয়ার চেষ্টা, সিসিটিভিতে দুই তরুণ। সিলেটের ফেঞ্চুগঞ্জ সাব-রেজিস্ট্রার মাসুদ পারভেজের বিরুদ্ধে ঘুষ নিয়ে দলিল আটকে রাখার অভিযোগ ঠাকুরগাঁওয়ে ১৯ টাপেন্টাডল ও ৬৩ ইয়াবাসহ আটক ৩ ইসলামী ইতিহাস ও মনীষীদের জীবনী নিয়ে বড়লেখায় কুইজ প্রতিযোগিত চারঘাটে ডিবি পুলিশের অভিযান, ৪৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ ফেঞ্চুগঞ্জে বিএনপির নাম ব্যবহার করে চাঁদাবাজ চক্রের তৎপরতা! মল্লিকপুর খেয়াঘাট দখলের চেষ্টা, উঠেছে চাঁদাবাজির অভিযোগ! রাজশাহীতে জমে উঠেছে বিভাগীয় বইমেলা, প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীদের ভিড়। শ্রমিক আন্দোলনের আড়ালে পাশের দেশ থেকে ‘মাফিয়া ও প্রতিক্রিয়াশীলদের’ অপচেষ্টা চলছে ! ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন সিলেটে পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদ, জড়িতদের শাস্তি দাব!

রাণীশংকৈলে ২৬০ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার

ঠাকুরগাঁও প্রতিনিধি: হাসিনুজ্জামান মিন্টু
  • Update Time : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার বাচোঁর ইউনিয়নের কাতিহার বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন উপজেলার রাজোর এলাকার বাসিন্দা লিলি আক্তার (৪২), নয়ন আলী (২৮) ও রওশন জামিল (২৬)।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে ডিবি পুলিশের একটি দল বাচোঁর ইউনিয়নের কাতিহার বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে আনসারুল ইসলামের বাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় লিলি আক্তার, নয়ন আলী ও রওশন জামিলকে আটক করা হয়।

পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ২৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে দাবি করেছে ডিবি পুলিশ। উদ্ধার করা ইয়াবা জব্দ করে গ্রেপ্তার তিনজনকে হেফাজতে নেওয়া হয়।

এ ঘটনায় রাণীশংকৈল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) গ্রেপ্তার তিনজনকে আদালতে পাঠানো হয়েছে।

ডিবি পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্যের বিস্তার রোধে তাদের অভিযান অব্যাহত থাকবে। মাদক সরবরাহ ও বিক্রির সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© All rights reserved © 2025-2026 www.skymediabd.com