1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
মন্ত্রীর ছবি দিয়ে পোস্ট, দুই দিন পর কোম্পানীগঞ্জে পাথর ব্যবসায়ী আটক। ফেঞ্চুগঞ্জের পাঁচ ইউনিয়নের জনগণ আর অন্ধকারে থাকতে চায় না। প্রশ্ন: উন্নয়নের বরাদ্দ কোথায়, আর জনগণ কতটুকু সেবা পেয়েছে? বড়লেখায় সাংবাদিক আশফাক আহমেদের বাবার মৃত্যু, প্রেসক্লাবের শোক সাংবাদিকের কলম সত্য ও ন্যায়ের পক। কলম থামানো যায়, সত্য চাপা রাখা যায় না। সিলেটের ফেঞ্চুগঞ্জে কিশোর গ্যাংয়ের আতঙ্ক, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের অভিযোগ! রাণীশংকৈলে নিজ বাড়ি থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার রাজশাহীতে মাদক ও জুয়া দমনে অভিযান, জব্দ টাকা-মোটরসাইকেল-ফোন ফেঞ্চুগঞ্জে বিএনপি-ছাত্রদলের নেতাকর্মীদের চাঁদা না দেওয়ায় নির্যাতনের শিকার ব্যবসায়ী। সাংবাদিক পরিচয় ব্যবহার করে চাপ সৃষ্টি করে অর্থ দাবির । লাগেজ চুরি বন্ধে বিমানবন্দরে লাইভ সিসিটিভির দাবি, আইনি নোটিশ

ইউরোপের বিভিন্ন দেশে বাংলাদেশিদের আশ্রয় আবেদনের রেকর্ড

স্কাই মিডিয়া বিডি :
  • Update Time : সোমবার, ৩ মার্চ, ২০২৫

ইইউ প্লাস’ হিসেবে পরিচিত দেশগুলোতে ২০২৪ সালে আশ্রয় আবেদনে বাংলাদেশ রেকর্ড গড়েছে। সোমবার (৩ মার্চ) ইউরোপের আশ্রয় সংস্থা ইউরোপীয় ইউনিয়ন এজেন্সি ফর অ্যাসাইলামের (ইইউএএ) প্রকাশিত এক পরিসংখ্যানে এমন তথ্য উঠে এসেছে।

 

 

ইইউএএ জানায়, ২০২৪ সালে প্রাপ্ত মোট আবেদনগুলোর প্রায় অর্ধেক (৪৮ শতাংশ) আসে এমন নাগরিকদের কাছ থেকে, যাদের স্বীকৃতির হার কম (২০ শতাংশ বা তারও কম)। এই গোষ্ঠীর মধ্যে বাংলাদেশের, মরক্কোর ও তিউনিসিয়ার নাগরিকরা অন্তর্ভুক্ত।

 

 

পরিসংখ্যান বলছে, ২০২৪ সালে ইইউ প্লাস দেশগুলোতে আশ্রয় চেয়ে আবেদন করেন ৪৩ হাজার ২৩৬ বাংলাদেশি। এর মধ্যে জানুয়ারি থেকে জুনের মধ্যে আবেদন করেন ২৩ হাজার ৩ জন।

 

জুলাই থেকে ডিসেম্বর সময়ের মধ্যে আবেদন করেন ২০ হাজার ২৩৩ জন।

 

ইইউ প্লাসে মোট আবেদনের ৪ শতাংশ ছিল বাংলাদেশি আবেদনকারীদের।

 

 

একক দেশ হিসেবে সবচেয়ে বেশি আবেদন পড়ে সিরিয়া থেকে। মোট আবেদনের ১৫ শতাংশই করেন সিরীয় নাগরিকেরা। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে আফগানিস্তান। আবেদনকারীদের মধ্যে ৯ শতাংশই এই দেশের।

 

২০২৪ সালে ইইউ প্লাসের দেশগুলোতে ১০ লাখ ১৪ হাজার আশ্রয় আবেদন জমা পড়ে। এক্ষেত্রে আশ্রয় আবেদন ১১ শতাংশ কমেছে। বিশেষ করে সিরীয়, আফগান এবং তুর্কি নাগরিকদের আবেদন উল্লেখযোগ্যভাবে কমেছে।

 

২০২৪ সালে ইউরোপে বাংলাদেশিদের কাছে পছন্দের তালিকায় শীর্ষে ছিল ইতালি।  এরপর ছিল ফ্রান্স, গ্রিস, আয়ারল্যান্ড, জার্মানিসহ অন্যান্য দেশ।  বাংলাদেশ থেকে ২০২৩ সালে ৪০ হাজার ৩৩২, ২০২২ সালে ৩৩ হাজার ৭৩১, ২০২১ সালে ১৯ হাজার ৯৯৪, ২০২০ সালে ১১ হাজার ২৬৯, ২০১৯ সালে ১৪ হাজার ৩৭৫, ২০১৮ সালে ১৩ হাজার ৩৪০, ২০১৭ সালে ১৯ হাজার ১২৮টি আবেদন জমা পড়ে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© All rights reserved © 2025-2026 www.skymediabd.com