1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
পরিবারের তিন সদস্যকে অচেতন করে স্বর্ণালংকারসহ মালামাল চুরির অভিযোগ শায়েস্তাগঞ্জে চাঁদাবাজি-টেন্ডার সিন্ডিকেট ও নির্যাতনের অভিযোগে আতঙ্কের নাম “নাঈম” সাংবাদিককে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ:গোয়েন্দা পুলিশের (ডিবি) রাশিদুল ইসলাম। রাণীশংকৈলে ২৬০ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকারের ব্যর্থতার অভিযোগে আইনশৃঙ্খলা, দ্রব্যমূল্য, দুর্নীতি ও প্রতিশুধের রাজনীতি? সাংবাদিক নিরাপত্তাহীনতায় বাংলাদেশে প্রতিদিন ‘গুম-খুন-নির্যাতন’ গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে পোস্টের পর ফরহাদকে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুরিয়ে মারে বিএনপি নেতা র্কমীরা । সিলেটের বড়লেখায় ৩৯ বছরের কর্মজীবন শেষ করে অবসরে গেলেন শিপ্রা রানী সেন রাজশাহীতে ইয়াবাসহ কথিত সাংবাদিক গ্রেফতার বালিয়াডাঙ্গীতে ৩৮ বোতল ফেনসিডিলসহ নারী আটক

পরিবারের তিন সদস্যকে অচেতন করে স্বর্ণালংকারসহ মালামাল চুরির অভিযোগ

রাজশাহী জেলা প্রতিনিধি: মো:গোলাম কিবরিয়া।
  • Update Time : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

রাজশাহীর বাগমারা উপজেলার বড়বিহানালী ইউনিয়নের খালিশপুর গ্রামে পরিবারের তিন সদস্যকে অচেতন করে ঘরে প্রবেশের পর স্বর্ণালংকার, রুপার চাঁদি, নগদ টাকা ও পোশাক চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মো. রফিকুল ইসলাম (৫৫) বাগমারা থানায় লিখিত অভিযোগ করেছেন।

 

রফিকুল ইসলাম খালিশপুর গ্রামের মৃত তাহের আলী মণ্ডলের ছেলে। তাঁর স্ত্রী মোছা. তারা বিবি (৫০) এবং ছোট মেয়ে রুবি খাতুন (২৫)। রুবি খাতুনের স্বামী শাহ পরান।

 

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৬ সেপ্টেম্বর রাত আনুমানিক ১১টার দিকে পরিবারের সদস্যরা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন।

 

রুবি খাতুন অভিযোগে জানান, রাতে অজ্ঞাতনামা দুই ব্যক্তি দেয়াল টপকে বাড়িতে প্রবেশ করেন। তাঁদের মুখে কালো মুখোশ ও মাথায় ক্যাপ ছিল। ওই দুই ব্যক্তিকে দেখতে পেয়ে তিনি বাবাকে ডাকলে তাঁকে ভয় দেখিয়ে বলা হয়, “আর একটি কথা বললে গলা কেটে ফেলবো।” এতে ভয়ে তিনি আর কোনো কথা বলেননি।

 

রুবি খাতুন আরও জানান, এরপর ওই ব্যক্তিরা তাঁর নাকের কাছে চেতনানাশক জাতীয় কোনো পদার্থ ধরেন। এর পর তিনি আর কিছু বলতে পারেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

 

অভিযোগে বলা হয়, ১৭ সেপ্টেম্বর ভোর আনুমানিক ৫টার দিকে ঘুম থেকে উঠে রফিকুল ইসলাম ঘরের ভেতরের জিনিসপত্র এলোমেলো দেখতে পান। পরে আলমারিতে রাখা ২ ভরি স্বর্ণের গহনা, যার আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৮০ হাজার টাকা; ৯ ভরি রুপার চাঁদি, আনুমানিক মূল্য ৫৪ হাজার টাকা; নগদ ১০ হাজার টাকা এবং পরিবারের সদস্যদের পোশাক, যার আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা, পাওয়া যায়নি।

 

এদিকে, চুরির সময় বাড়ি থেকে একটি এলইডি টিভি বাইরে নিয়ে গিয়ে পাশের পুকুরে ফেলে রাখা হয়েছিল বলে জানা গেছে। পরে স্থানীয় লোকজন পুকুরে টিভিটি দেখতে পান।

 

অভিযোগকারীর ধারণা, ১৬ সেপ্টেম্বর রাত আনুমানিক ১১টা ৫০ মিনিট থেকে ১৭ সেপ্টেম্বর ভোর ৪টার মধ্যে অজ্ঞাতনামা চোর বা চোরেরা বাড়ির দেয়াল টপকে ঘরে প্রবেশ করে এসব মালামাল নিয়ে যায়।

 

এ ঘটনায় মো. আপন সরদার (৩২) ও শরিফা বিবি (৪৫) সাক্ষী হিসেবে উল্লেখ রয়েছেন। পরে রফিকুল ইসলাম বাগমারা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

 

বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, “ঘটনার খবর জানতে পেরে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আমরা লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

 

ভুক্তভোগী পরিবার চুরি যাওয়া মালামাল উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  
© All rights reserved © 2025-2026 skymediabd.com