1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনাম:
চারঘাটে ডিবি পুলিশের অভিযান, ৪৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ ফেঞ্চুগঞ্জে বিএনপির নাম ব্যবহার করে চাঁদাবাজ চক্রের তৎপরতা! মল্লিকপুর খেয়াঘাট দখলের চেষ্টা, উঠেছে চাঁদাবাজির অভিযোগ! রাজশাহীতে জমে উঠেছে বিভাগীয় বইমেলা, প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীদের ভিড়। শ্রমিক আন্দোলনের আড়ালে পাশের দেশ থেকে ‘মাফিয়া ও প্রতিক্রিয়াশীলদের’ অপচেষ্টা চলছে ! ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন সিলেটে পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদ, জড়িতদের শাস্তি দাব! খালেদা জিয়ার অনুপস্থিতিতে বিএনপির রাজনীতিতে রুমিন ফারহানার অবস্থান নিয়ে নতুন আলোচনা সিলেটর বিশ্বনাথে সাংবাদিক মুন্নার পরিবারের ওপর হামলার অভিযোগ, আহত ৫ সিলেটে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা, নিন্দা ও প্রতিবাদ ! সিলেটের জগন্নাথপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি, স্বেচ্ছায় রক্তদান ও বৃক্ষরোপণ

চারঘাটে ডিবি পুলিশের অভিযান, ৪৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

প্রতিনিধি: মো. গোলাম কিবরিয়া,রাজশাহী জেলা।
  • Update Time : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

 

রাজশাহীর চারঘাটে অভিযান চালিয়ে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

রাজশাহী জেলা পুলিশ সুপার মো. মামুন অর রশিদের সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে গত ৬ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ রাত ৯টা ২০ মিনিটে জেলার চারঘাট থানার বালাদিয়ার গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

 

ডিবি পুলিশের একটি চৌকস দল বালাদিয়ার গ্রামের ৩ নম্বর অভিযুক্ত মো. তোফাজ্জল হোসেনের পুকুরপাড়ে অবস্থিত একটি টিনের ছাপড়া ঘরে অভিযান চালায়। এ সময় ঘরটিতে থাকা মো. বিপুল মোল্লা, মো. সুনীল সরকার ও মো. তোফাজ্জল হোসেনের দেহ তল্লাশি করে ৪৫ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাঁদের আটক করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলেন, চারঘাট থানার বালাদিয়ার গ্রামের মৃত আলিমুদ্দিনের ছেলে মো. বিপুল মোল্লা, একই গ্রামের মো. বিশু সরকার ওরফে বেলালের ছেলে মো. সুনীল সরকার এবং উত্তর ভাটপাড়া গ্রামের মো. আব্দুল খালেকের ছেলে মো. তোফাজ্জল হোসেন।

 

এ ঘটনায় গ্রেপ্তারকৃত তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী চারঘাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© All rights reserved © 2025-2026 www.skymediabd.com