1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রাজশাহীতে মাদকবিরোধী অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার আজাদ বড়লেখায় চুরির মামলায় গ্রেফতার ৬, স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধার বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নবনির্বাচিত কমিটিকে বিশ্বনাথ প্রেসক্লাবের অভিনন্দন বড়লেখার শাহবাজপুরে বিজিবির অভিযান, ইয়াবাসহ আটক এক ব্যক্তি। রাজশাহীতে দুই হাজার পিস ইয়াবাসহ শিক্ষক দম্পতি গ্রেপ্তার নেত্রকোনার দুর্গাপুরে প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা। মন্ত্রীর ছবি দিয়ে পোস্ট, দুই দিন পর কোম্পানীগঞ্জে পাথর ব্যবসায়ী আটক। ফেঞ্চুগঞ্জের পাঁচ ইউনিয়নের জনগণ আর অন্ধকারে থাকতে চায় না। প্রশ্ন: উন্নয়নের বরাদ্দ কোথায়, আর জনগণ কতটুকু সেবা পেয়েছে? শায়েস্তাগঞ্জে চাঁদাবাজি-টেন্ডার সিন্ডিকেট ও নির্যাতনের অভিযোগে আতঙ্কের নাম “নাঈম” বড়লেখায় সাংবাদিক আশফাক আহমেদের বাবার মৃত্যু, প্রেসক্লাবের শোক

রাজশাহীতে মাদকবিরোধী অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার আজাদ

প্রতিনিধি:: মো:গোলাম কিবরিয়া(রাজশাহী )
  • Update Time : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

রাজশাহীতে বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়ে ১ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ মো. আবুল কালাম আজাদ (৪৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। এ সময় মাদক বিক্রির নগদ ৩ হাজার ২১০ টাকা জব্দ করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মানিক ইসলাম (৪৪) নামে আরেক ব্যক্তি পালিয়ে যান।

 

বুধবার (২১ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে কাটাখালী থানা পুলিশের সহায়তায় আরএমপির বিশেষ মাদকবিরোধী টিম নগরীর মতিহার থানার এমদাদপুর এলাকায় অভিযান চালিয়ে আজাদকে গ্রেপ্তার করে।

 

পুলিশ জানায়, গ্রেপ্তার আবুল কালাম আজাদ চিনিকল বাজার গ্রামের মৃত জীবরাঈল হোসেনের ছেলে। তিনি বর্তমানে নতুন এমদাদপুর গ্রামে বসবাস করেন। অভিযানে তাঁর হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১ কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

 

পুলিশের তথ্য অনুযায়ী, আজাদের বিরুদ্ধে কাটাখালী থানায় পাঁচটি, বোয়ালিয়া থানায় একটি এবং রাজশাহী জেলার চারঘাট থানায় একটি মাদক মামলা রয়েছে। এ ছাড়া কাটাখালী থানায় পেনাল কোডে আরও একটি মামলা রয়েছে। সব মিলিয়ে তাঁর বিরুদ্ধে মোট আটটি মামলা রয়েছে।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, আজাদ দীর্ঘদিন ধরে পলাতক মানিক ইসলামের সঙ্গে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। মানিক চরখিদিরপুর মধ্যচর গ্রামের শুকুর আলীর ছেলে। তিনি বর্তমানে এমদাদপুর গ্রামে বসবাস করেন।

 

এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে মতিহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তার আজাদকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক মানিককে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© All rights reserved © 2025-2026 www.skymediabd.com