
মৌলভীবাজারের বড়লেখায় বিজিবির বিশেষ অভিযানে ১৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
গত ১৭ অক্টোবর রাতে বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)-এর অধীন লাতু বিওপির একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা গেছে, বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে আটক করা হয়। অভিযানস্থলটি সীমান্ত থেকে আনুমানিক চার কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত।
এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে।
বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমান, এসইউপি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।