1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
সিরির এআই বিজ্ঞাপন নিয়ে মামলা, ২৫ কোটি ডলার দিতে রাজি অ্যাপল মাদ্রাসা থেকে বের হয়ে নিখোঁজ ১০ বছরের আরিফ। চুরি হওয়া ১ লাখ ৯৪ হাজার টাকার বৈদ্যুতিক তার উদ্ধার, গ্রেপ্তার ৪ নিখোঁজের দুই দিন পর ইটাখলা নদীতে মিলল শিশুর মরদেহ। পরিবারের তিন সদস্যকে অচেতন করে স্বর্ণালংকারসহ মালামাল চুরির অভিযোগ শায়েস্তাগঞ্জে চাঁদাবাজি-টেন্ডার সিন্ডিকেট ও নির্যাতনের অভিযোগে আতঙ্কের নাম “নাঈম” সাংবাদিককে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ:গোয়েন্দা পুলিশের (ডিবি) রাশিদুল ইসলাম। রাণীশংকৈলে ২৬০ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকারের ব্যর্থতার অভিযোগে আইনশৃঙ্খলা, দ্রব্যমূল্য, দুর্নীতি ও প্রতিশুধের রাজনীতি? সাংবাদিক নিরাপত্তাহীনতায় বাংলাদেশে প্রতিদিন ‘গুম-খুন-নির্যাতন’

বড়লেখায় জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে জামায়াতের সমাবেশ ও গণমিছিল

বড়লেখা প্রতিনিধি : হানিফ পারভেজ
  • Update Time : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
Screenshot

মৌলভীবাজারের বড়লেখায় জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে সমাবেশ ও গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গণভোটের রায় ও জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে আয়োজিত এ কর্মসূচিতে দলটির বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।

 

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মৌলভীবাজার জেলা কর্মপরিষদ ও শুরা সদস্য মাওলানা আমিনুল ইসলাম।

 

বাংলাদেশ জামায়াতে ইসলামী বড়লেখা উপজেলার ভারপ্রাপ্ত আমীর মাওলানা ইসলাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমীর ফয়সাল আহমদ, নায়েবে আমীর আবদুল্লাহ আল মাহফুজ সুমন, উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল বাছিত, পেশাজীবী সংগঠনের উপজেলা সভাপতি আব্দুল মোহাইমিন, যুব বিভাগের উপজেলা সভাপতি কামাল উদ্দিন এবং ওলামা বিভাগের সাধারণ সম্পাদক প্রিন্সিপাল মুফতি জিয়াউল হক।

 

এছাড়া সমাবেশ ও গণমিছিলে জামায়াতে ইসলামীর বড়লেখা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা অংশ নেন। এতে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরসহ স্থানীয় বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতি ছিল।

 

সমাবেশ শেষে একটি গণমিছিল বের করা হয়। মিছিলটি বড়লেখা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় ইসলামী ব্যাংকের সামনে গিয়ে শেষ হয়।

 

কর্মসূচিতে বক্তারা গণভোটের রায় ও জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  
© All rights reserved © 2025-2026 skymediabd.com