1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রাজশাহীতে ইয়াবাসহ কথিত সাংবাদিক গ্রেফতার বালিয়াডাঙ্গীতে ৩৮ বোতল ফেনসিডিলসহ নারী আটক সিলেটের বিশ্বনাথে পুকুরে ডুবে শিশুর মৃত্য । রাজশাহী কেন্দ্রীয় কারাগারে বন্দীদের টাকা দাবির অভিযোগ, কারারক্ষীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ বড়লেখায় জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে জামায়াতের সমাবেশ ও গণমিছিল গোদাগাড়ীতে পথরোধ করে যুবককে মারধর, ফোন ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ ৫ আগস্ট ২০২৪ স্বৈরাচার শেখ হাসিনা পালায়। পুলিশের উপস্থিতিতেই মাছ ব্যবসায়ীকে দিয়ে ফাঁকা চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠায় ঠাকুরগাঁওয়ে মতবিনিময় ও সমন্বয় সভা অনুষ্ঠিত জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে আলোচনায় আব্দুল মতিন লাকি ত্যাগী নেতৃত্ব দেখতে চায় পৌরবাসী

লন্ডনে প্যালেস্টাইন অ্যাকশন নিষেধাজ্ঞা বিরোধী বিক্ষোভে সহিংসতা, গ্রেপ্তার ৪২৫ জনের বেশি

স্কাই মিডিয়া বিডি ডেস্ক :
  • Update Time : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

লন্ডনে প্যালেস্টাইন অ্যাকশনের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে হওয়া বিক্ষোভে সহিংসতার ঘটনায় পুলিশ ৪২৫ জনের বেশি প্রতিবাদকারীকে গ্রেপ্তার করেছে। শনিবার ব্রিটিশ পার্লামেন্ট ভবনের বাইরে আয়োজিত এ সমাবেশে প্রায় দেড় হাজার মানুষ অংশ নেন।

 

আয়োজক সংগঠন ডিফেন্ড আওয়ার জুরিস জানিয়েছে, সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার হওয়ার ঝুঁকি জেনেও বহু মানুষ বিক্ষোভে উপস্থিত হয়েছিলেন। সংগঠনটির দাবি, মেট্রোপলিটন পুলিশ “নৃশংসভাবে” প্রতিবাদকারীদের ওপর হামলা চালায়, লাঠিচার্জ করে এবং মাটিতে ফেলে দেয়। এমনকি হাতে লেখা কার্ডবোর্ডে ‘আমি গণহত্যার বিরোধিতা করি, আমি ফিলিস্তিন অ্যাকশনকে সমর্থন করি’ লেখা ছিল যাদের কাছে, তাদেরও আটক করা হয়েছে।

 

যুক্তরাজ্যের সংবাদ সংস্থা প্রেস অ্যাসোসিয়েশন জানিয়েছে, সংঘর্ষের সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের বাগবিতণ্ডা হয় এবং তাদের ওপর বোতল ছোড়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করলে ঠাসাঠাসি ও ধাক্কাধাক্কির মধ্যে কয়েকজন পড়ে যান। এ সময় একজন আটক বিক্ষোভকারীকে ব্যারিকেডের পেছনে রক্তমাখা মুখে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

 

লন্ডন মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা এবং নিষিদ্ধ সংগঠনকে সমর্থনের অভিযোগ আনা হয়েছে। উল্লেখ্য, গত মাসে দক্ষিণ ইংল্যান্ডের একটি বিমানবাহিনী ঘাঁটিতে অনুপ্রবেশ করে প্রায় ৭ মিলিয়ন পাউন্ড সমমূল্যের ক্ষতি করার অভিযোগে প্যালেস্টাইন অ্যাকশনকে নিষিদ্ধ ঘোষণা করে যুক্তরাজ্য সরকার। সংগঠনটির সদস্য হওয়া বা সমর্থন দেওয়া এখন গুরুতর অপরাধ, যার সর্বোচ্চ শাস্তি ১৪ বছরের কারাদণ্ড।

 

এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে হাইকোর্টে চ্যালেঞ্জ করেছে প্যালেস্টাইন অ্যাকশন। আদালত ইতোমধ্যে মামলা গ্রহণ করেছে, তবে সরকার রায় উল্টে দেওয়ার চেষ্টা চালাচ্ছে। আগামী ২৫ সেপ্টেম্বর মামলার শুনানি হওয়ার কথা রয়েছে।

 

প্রসঙ্গত, লেখিকা স্যালি রুনি এবং ব্যান্ড ম্যাসিভ অ্যাটাক–এর সঙ্গীতশিল্পী রবার্ট ডেল নাজাসহ অনেক খ্যাতনামা ব্যক্তি প্যালেস্টাইন অ্যাকশনকে প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© All rights reserved © 2025-2026 skymediabd.com