1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
আমিরাতে ইরানের হামলায় নিহত বাংলাদেশির পরিচয় শনাক্ত লক্ষ্মীপুর জেলা শিবিরের নতুন কমিটি ; সভাপতি আরমান হোসাইন, সেক্রেটারী পারভেজ হোসাইন এলপি গ্যাসের বাজারে চলছে নজিরবিহীন নৈরাজ্য দেখার কেউ নেই। ইফতারি সামাজিক বন্ধন নয়, বরং একটি সামাজিক নীরব অভিচার বালিয়াডাঙ্গীতে আলুবাহী ভোটভোটির ধাক্কায় পুলিশের পিকআপ খাদে কলকলিয়া ইউনিয়নবাসীসহ দেশবাসীকে রমজানের শুভেচ্ছা জানালেন দিলোওয়ার হোসেন দুলা জন্নাথপুরে উপজেলা বিএনপির সাবেক সভাপতি প্রথম ধাপে বহিস্কার আদেশ প্রত্যাহার দ্বিতীয় ধাপে বহাল ওসমানীনগরে মাওলানা কাজী রফিক আহমদ পীরের দাফন সম্পন্ন,বিভিন্ন মহলের শোক জগন্নাথপুরে বালু খোকেদের বিরুদ্ধে অভিযানে এসিল্যান্ড রাণীশংকৈলে বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত, দলীয় নেতাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান

যুক্তরাষ্ট্রে শিক্ষার্থীদের বিক্ষোভ দমনে মারমুখী পুলিশ

ডেস্ক রিপোর্ট :
  • Update Time : শনিবার, ৪ মে, ২০২৪

যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইসরায়েলবিরোধী বিক্ষোভ দমনে পুলিশ আরও বেশি মারমুখী। গত বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত আরও প্রায় ৪০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিক্ষোভকারীদের ধরপাকড় করতে গিয়ে অনেক ক্ষেত্রে পুলিশ সহিংস আচরণ করেছে বলে অভিযোগ উঠেছে। কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ঘটেছে পুলিশের ‘দুর্ঘটনাবশত’ গুলি ছোড়ার ঘটনাও। তবে ওই ঘটনায় কেউ হতাহত হয়নি বলে পুলিশ জানিয়েছে।গত ১৭ এপ্রিল ইসরায়েল ও তাদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক ছিন্ন ও গাজায় ইসরায়েলি হামলা বন্ধের দাবিতে প্রথম বিক্ষোভ শুরু করেন নিউইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এরপর যুক্তরাষ্ট্রজুড়ে বিশ্ববিদ্যালয় ও কলেজে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। গত শতকের ষাটের দশকে ভিয়েতনাম যুদ্ধের সময় যুদ্ধবিরোধী বিক্ষোভের পর যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে এমন বিক্ষোভ আর দেখা যায়নি। পুলিশ ১৮ এপ্রিল থেকে অভিযান চালিয়ে ২ হাজার ২০০ জনের বেশি বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে।বার্তা সংস্থা এপির এক পরিসংখ্যানে দেখা গেছে, গত বৃহস্পতিবার পর্যন্ত যুক্তরাষ্ট্রের ৪০টি বিশ্ববিদ্যালয় বা কলেজের ক্যাম্পাস থেকে বিক্ষোভকারীদের সরাতে অন্তত ৫০ বার অভিযান চালিয়েছে পুলিশ। এসব ক্ষেত্রে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘাত ও ধরপাকড়ের ঘটনা ঘটেছে।যুক্তরাষ্ট্রে ব্যাপক ধরপাকড়ের মধ্যে বিশ্বের অন্যান্য দেশের বিশ্ববিদ্যালয়েও বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যে কানাডা, ফ্রান্স, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ভারতসহ বেশ কিছু দেশে গাজা যুদ্ধ বন্ধের দাবিতে বিক্ষোভ শুরু হয়েছে।

অন্যান্য বিশ্ববিদ্যালয়েও ধরপাকড়

বৃহস্পতিবার নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের ডার্টমাউথ কলেজ থেকে ৯০ জনের বেশি বিক্ষোভকারীকে গ্রেপ্তার করে পুলিশ। নিউ হ্যাম্পশায়ার বিশ্ববিদ্যালয় ও বাফেলো বিশ্ববিদ্যালয় থেকে কয়েক ডজন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়। ওরেগনে পোর্টল্যান্ড বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে ঢুকে বিক্ষোভরত বহু শিক্ষার্থীকে অবরুদ্ধ করে রাখে পুলিশ। সেখান থেকে শেষ পর্যন্ত কতজনকে গ্রেপ্তার করা হয়েছে, তা জানা যায়নি।মিজৌরি অঙ্গরাজ্যের সেন্ট লুইসে ওয়াশিংটন ইউনিভার্সিটি ক্যাম্পাসে বিক্ষোভকারীদের ধরপাকড়ের সময় এক শিক্ষক মারাত্মকভাবে আহত হয়েছেন। ভুক্তভোগী শিক্ষক স্টিভ তামারি সাউদার্ন ইলিনয় ইউনিভার্সিটি এডওয়ার্ডসভিলের ইতিহাসের অধ্যাপক। মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষজ্ঞ তিনি। একটি ভিডিওতে দেখা যায়, গ্রেপ্তারের সময় অধ্যাপক স্টিভ তামারি মাটিতে পড়ে গেলে পুলিশের এক সদস্য তাঁকে হাঁটু দিয়ে আঘাত করতে থাকেন। পরে দুই হাত পিছমোড়া করে তাঁকে হাতকড়া পরানো হয়।এ ঘটনায় শিক্ষাবিষয়ক প্রকাশনা দ্য মিডল ইস্ট রিসার্চ অ্যান্ড ইনফরমেশন প্রজেক্ট (এমইআরআইপি) এক বিবৃতিতে বলেছে, ‘স্টিভের সঙ্গে যা করা হয়েছে, সেটি চূড়ান্ত পর্যায়ের সহিংস আচরণ। আমরা পুলিশের নিষ্ঠুরতা ও বিশ্ববিদ্যালয়গুলোর কর্তৃপক্ষের আচরণের নিন্দা জানাই। ইসরায়েল এই ছাত্র বিক্ষোভকে ইহুদিবিদ্বেষ বলে আখ্যায়িত করেছে। তবে ইসরায়েলের সমালোচকেরা বলছেন, বিরোধীদের কণ্ঠরুদ্ধ করতেই দেশটির এমন অভিযোগ।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© All rights reserved © 2025-2026 skymediabd.com