1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
আমিরাতে ইরানের হামলায় নিহত বাংলাদেশির পরিচয় শনাক্ত লক্ষ্মীপুর জেলা শিবিরের নতুন কমিটি ; সভাপতি আরমান হোসাইন, সেক্রেটারী পারভেজ হোসাইন এলপি গ্যাসের বাজারে চলছে নজিরবিহীন নৈরাজ্য দেখার কেউ নেই। ইফতারি সামাজিক বন্ধন নয়, বরং একটি সামাজিক নীরব অভিচার বালিয়াডাঙ্গীতে আলুবাহী ভোটভোটির ধাক্কায় পুলিশের পিকআপ খাদে কলকলিয়া ইউনিয়নবাসীসহ দেশবাসীকে রমজানের শুভেচ্ছা জানালেন দিলোওয়ার হোসেন দুলা জন্নাথপুরে উপজেলা বিএনপির সাবেক সভাপতি প্রথম ধাপে বহিস্কার আদেশ প্রত্যাহার দ্বিতীয় ধাপে বহাল ওসমানীনগরে মাওলানা কাজী রফিক আহমদ পীরের দাফন সম্পন্ন,বিভিন্ন মহলের শোক জগন্নাথপুরে বালু খোকেদের বিরুদ্ধে অভিযানে এসিল্যান্ড রাণীশংকৈলে বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত, দলীয় নেতাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান

পারিবারিক কলহে কিশোরী নিহত: ভাইয়ের বটির কোপে প্রাণ গেল ভোনের

স্কাই মিডিয়া বিডি :
  • Update Time : শনিবার, ৫ জুলাই, ২০২৫

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুরে পারিবারিক কলহের জেরে এক কিশোরী নিহত হয়েছে।

শুক্রবার (৪ জুলাই) রাতে উদালিয়া চা-বাগানের পহেলা টিলা এলাকায় ঘটে এই মর্মান্তিক ঘটনা।

 

নিহত কিশোরীর নাম সুপ্তা মাঝি (১৫)। তিনি ওই এলাকার চা শ্রমিক কৃষ্ণ মাঝির মেয়ে। তাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার চাচাতো ভাই রতন দাশ (৩৭)-এর বিরুদ্ধে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সুপ্তা চা-বাগানের কাজ ছেড়ে দিয়ে সেলাই শিখতে চেয়েছিল। তবে এই সিদ্ধান্তে ক্ষুব্ধ ছিলেন তার ভাই রতন। এ নিয়ে শুক্রবার রাতে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রতন বটি দিয়ে সুপ্তার মাথায় আঘাত করেন। পরে রক্তাক্ত অবস্থায় তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে, পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

সুপ্তার মরদেহ বর্তমানে চমেক হাসপাতালের মর্গে রয়েছে।

ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পারিবারিক বিরোধ থেকেই এই হত্যাকাণ্ড ঘটেছে। অভিযুক্ত রতন দাশকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলার প্রক্রিয়া চলছে।

 

স্থানীয়দের মধ্যে এ হত্যাকাণ্ড গভীর শোক ও উদ্বেগের সৃষ্টি করেছে। পরিবারের অভ্যন্তরীণ বিরোধ থেকে এমন মর্মান্তিক পরিণতি এলাকার সবাইকে স্তম্ভিত করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© All rights reserved © 2025-2026 skymediabd.com