1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
মন্ত্রীর ছবি দিয়ে পোস্ট, দুই দিন পর কোম্পানীগঞ্জে পাথর ব্যবসায়ী আটক। ফেঞ্চুগঞ্জের পাঁচ ইউনিয়নের জনগণ আর অন্ধকারে থাকতে চায় না। প্রশ্ন: উন্নয়নের বরাদ্দ কোথায়, আর জনগণ কতটুকু সেবা পেয়েছে? বড়লেখায় সাংবাদিক আশফাক আহমেদের বাবার মৃত্যু, প্রেসক্লাবের শোক সাংবাদিকের কলম সত্য ও ন্যায়ের পক। কলম থামানো যায়, সত্য চাপা রাখা যায় না। সিলেটের ফেঞ্চুগঞ্জে কিশোর গ্যাংয়ের আতঙ্ক, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের অভিযোগ! রাণীশংকৈলে নিজ বাড়ি থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার রাজশাহীতে মাদক ও জুয়া দমনে অভিযান, জব্দ টাকা-মোটরসাইকেল-ফোন ফেঞ্চুগঞ্জে বিএনপি-ছাত্রদলের নেতাকর্মীদের চাঁদা না দেওয়ায় নির্যাতনের শিকার ব্যবসায়ী। সাংবাদিক পরিচয় ব্যবহার করে চাপ সৃষ্টি করে অর্থ দাবির । লাগেজ চুরি বন্ধে বিমানবন্দরে লাইভ সিসিটিভির দাবি, আইনি নোটিশ

নদীতে ডুবে বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু

স্কাই মিডিয়া বিডি :
  • Update Time : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাঁদপুর ইউনিয়নের মরা কালীগঙ্গা নদীতে ডুবে এক বাবা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) দুপুর ২টার দিকে জঙ্গলী প্রাইমারি স্কুল সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- জাহিদুল ইসলাম (৪৫) ও তার ছেলে জিহাদ (৯)। জাহিদুল চাঁদপুর ইউনিয়নের রফি মণ্ডলের ছেলে এবং পেশায় একজন সরকারি কর্মচারী ছিলেন। তিনি কুষ্টিয়া পল্লী ও দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনে কর্মরত ছিলেন। তার ছেলে জিহাদ স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।

 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে জাহিদুল তার ছেলেকে সঙ্গে নিয়ে বাড়ির পাশের মরা কালীগঙ্গা নদীতে পাট জাগ দিতে যান। কাজ শেষে দুপুর আড়াইটার দিকে জাহিদুল ছেলেকে কাঁধে নিয়ে নদীর মাঝখান থেকে তীরে ফিরছিলেন। এ সময় তিনি হঠাৎ পানিতে ডুবে যান। বাবাকে বাঁচাতে গিয়ে ছেলেও পানিতে তলিয়ে যায়।

 

এলাকার প্রবীণ ব্যক্তি ফয়জুল হক (৬৫) ঘটনাটি প্রত্যক্ষ করে সঙ্গে সঙ্গে স্থানীয়দের খবর দেন। পরে এলাকাবাসী প্রায় দেড় ঘণ্টা নদীতে তল্লাশি চালিয়ে প্রথমে জিহাদের ও পরে একই স্থান থেকে জাহিদুলের মরদেহ উদ্ধার করে।

 

চাঁদপুর ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, জাহিদুল চাকরির পাশাপাশি কৃষিকাজও করতেন। পাট জাগ দিতে গিয়েই এই দুর্ঘটনা ঘটে।

চাঁদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশিদুল ইসলাম তুষার বলেন, “নদীতে ডুবে একই পরিবারের দুই সদস্যের মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।”

 

কুমারখালী ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইন্দ্র প্রসাদ বিশ্বাস জানান, “ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে রওনা দেই। তবে স্থানীয়রা আমাদের পৌঁছানোর আগেই মরদেহ দুটি উদ্ধার করে।”

 

এই মর্মান্তিক ঘটনায় পরিবার ও এলাকাবাসীর মাঝে গভীর শোক বিরাজ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© All rights reserved © 2025-2026 www.skymediabd.com