1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
মন্ত্রীর ছবি দিয়ে পোস্ট, দুই দিন পর কোম্পানীগঞ্জে পাথর ব্যবসায়ী আটক। ফেঞ্চুগঞ্জের পাঁচ ইউনিয়নের জনগণ আর অন্ধকারে থাকতে চায় না। প্রশ্ন: উন্নয়নের বরাদ্দ কোথায়, আর জনগণ কতটুকু সেবা পেয়েছে? বড়লেখায় সাংবাদিক আশফাক আহমেদের বাবার মৃত্যু, প্রেসক্লাবের শোক সাংবাদিকের কলম সত্য ও ন্যায়ের পক। কলম থামানো যায়, সত্য চাপা রাখা যায় না। সিলেটের ফেঞ্চুগঞ্জে কিশোর গ্যাংয়ের আতঙ্ক, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের অভিযোগ! রাণীশংকৈলে নিজ বাড়ি থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার রাজশাহীতে মাদক ও জুয়া দমনে অভিযান, জব্দ টাকা-মোটরসাইকেল-ফোন ফেঞ্চুগঞ্জে বিএনপি-ছাত্রদলের নেতাকর্মীদের চাঁদা না দেওয়ায় নির্যাতনের শিকার ব্যবসায়ী। সাংবাদিক পরিচয় ব্যবহার করে চাপ সৃষ্টি করে অর্থ দাবির । লাগেজ চুরি বন্ধে বিমানবন্দরে লাইভ সিসিটিভির দাবি, আইনি নোটিশ

নরসিংদীর শিবপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের তিন আরোহীর মৃত্যু

স্কাই মিডিয়া বিডি :
  • Update Time : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫

নরসিংদীর শিবপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী প্রাণ হারিয়েছেন।

সোমবার (৯ জুন) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বান্দারদিয়া এলাকায় ইটাখোলা-মঠখলা আঞ্চলিক সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

 

নিহত তিনজন হলেন শিবপুর উপজেলার মাছিমপুর ইউনিয়নের মির্জাকান্দি এলাকার সাইফুল ইসলাম (২৫), আশিক মিয়া (২৩) ও অপু মিয়া (২০)। সাইফুলের পিতা মৃত জামাল উদ্দিন, আশিকের পিতা বদু মিয়া এবং অপুর পিতা বাবুল মিয়া।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় তারা তিন বন্ধু মিলে মোটরসাইকেলে করে নরসিংদী শহরে খেলার সামগ্রী কিনতে যান। রাত সাড়ে ১১টার দিকে বাড়ি ফেরার পথে বান্দারদিয়া এলাকায় একটি বাস তাদের মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তারা তিনজনই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন এবং মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।

 

পরে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সাইফুল ইসলাম ও আশিক মিয়াকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অপু মিয়াকে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তিনিও মৃত্যুবরণ করেন।

 

নিহতদের আরেক বন্ধু ওবায়দুল হক জানান, তারা নিয়মিত খেলাধুলা করতেন এবং সেই উদ্দেশ্যে খেলার সামগ্রী কিনতেই শহরে গিয়েছিলেন। ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তারা।

 

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসাইন বলেন, “দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

 

এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দোষী বাসচালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© All rights reserved © 2025-2026 www.skymediabd.com