1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম:
আমিরাতে ইরানের হামলায় নিহত বাংলাদেশির পরিচয় শনাক্ত লক্ষ্মীপুর জেলা শিবিরের নতুন কমিটি ; সভাপতি আরমান হোসাইন, সেক্রেটারী পারভেজ হোসাইন এলপি গ্যাসের বাজারে চলছে নজিরবিহীন নৈরাজ্য দেখার কেউ নেই। ইফতারি সামাজিক বন্ধন নয়, বরং একটি সামাজিক নীরব অভিচার বালিয়াডাঙ্গীতে আলুবাহী ভোটভোটির ধাক্কায় পুলিশের পিকআপ খাদে কলকলিয়া ইউনিয়নবাসীসহ দেশবাসীকে রমজানের শুভেচ্ছা জানালেন দিলোওয়ার হোসেন দুলা জন্নাথপুরে উপজেলা বিএনপির সাবেক সভাপতি প্রথম ধাপে বহিস্কার আদেশ প্রত্যাহার দ্বিতীয় ধাপে বহাল ওসমানীনগরে মাওলানা কাজী রফিক আহমদ পীরের দাফন সম্পন্ন,বিভিন্ন মহলের শোক জগন্নাথপুরে বালু খোকেদের বিরুদ্ধে অভিযানে এসিল্যান্ড রাণীশংকৈলে বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত, দলীয় নেতাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান

হত্যা মামলার আসামি আ.লীগ নেতা বিমানবন্দর থেকে গ্রেপ্তার

স্কাই মিডিয়া বিডি :
  • Update Time : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতা হত্যা মামলার আসামি মো. খোকনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার খোকনকে তাকে লক্ষ্মীপুর আদালতে সোপর্দ করেছে পুলিশ।

বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে চন্দ্রগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মফিজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাতে খোকনকে গ্রেপ্তার করে লক্ষ্মীপুরে নিয়ে আসে পুলিশ।

গ্রেপ্তার খোকন সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর আলম ওরফে নুরু (৬০) হত্যা মামলার প্রধান আসামি।  পাঁচপাড়া গ্রামের মৃত আবু তাহেরের ছেলে তিনি।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও চন্দ্রগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাক বলেন, হত্যা মামলার প্রধান আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

চন্দ্রগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মফিজ উদ্দিন বলেন, নুর আলম হত্যার ঘটনায় তার স্ত্রী মমতাজ বেগম বাদী হয়ে মামলা করেন।

এতে খোকনসহ ২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১২-১৩ জনকে আসামি করা হয়। এজাহারনামীয় আসামিদের গ্রেপ্তারে পুলিশ কাজ শুরু করে। আসামিদের তথ্যও বিভিন্ন স্থানে পাঠানো হয়।

 

তিনি বলেন, মঙ্গলবার শাহজালাল বিমানবন্দর  ইমিগ্রেশনে খোকনকে আটক করে লক্ষ্মীপুরের পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে লক্ষ্মীপুর নিয়ে আসে। তবে খোকন কোন দেশে যাওয়ার জন্য বিমানবন্দরে গেছেন তা জানা যায়নি।

সূত্র জানায়, রোববার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে বাড়িতে ঢুকে অভিযুক্তরা নুর আলমকে পিটিয়ে হত্যা করে। তিনি পেশায় দর্জি ও সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের পাঁচপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© All rights reserved © 2025-2026 skymediabd.com