1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
আমিরাতে ইরানের হামলায় নিহত বাংলাদেশির পরিচয় শনাক্ত লক্ষ্মীপুর জেলা শিবিরের নতুন কমিটি ; সভাপতি আরমান হোসাইন, সেক্রেটারী পারভেজ হোসাইন এলপি গ্যাসের বাজারে চলছে নজিরবিহীন নৈরাজ্য দেখার কেউ নেই। ইফতারি সামাজিক বন্ধন নয়, বরং একটি সামাজিক নীরব অভিচার বালিয়াডাঙ্গীতে আলুবাহী ভোটভোটির ধাক্কায় পুলিশের পিকআপ খাদে কলকলিয়া ইউনিয়নবাসীসহ দেশবাসীকে রমজানের শুভেচ্ছা জানালেন দিলোওয়ার হোসেন দুলা জন্নাথপুরে উপজেলা বিএনপির সাবেক সভাপতি প্রথম ধাপে বহিস্কার আদেশ প্রত্যাহার দ্বিতীয় ধাপে বহাল ওসমানীনগরে মাওলানা কাজী রফিক আহমদ পীরের দাফন সম্পন্ন,বিভিন্ন মহলের শোক জগন্নাথপুরে বালু খোকেদের বিরুদ্ধে অভিযানে এসিল্যান্ড রাণীশংকৈলে বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত, দলীয় নেতাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান

স্বৈরাচারের দোসররা ষড়যন্ত্র করলেও জনগণ রুখে দেবে

স্কাই মিডিয়া বিডি :
  • Update Time : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪

কেন্দ্রীয় বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন, উৎসবমুখর পরিবেশে যেন সনাতনীরা দুর্গাপূজা পালন করতে পারে তাই বিএনপি মণ্ডপে মণ্ডপে স্বেচ্ছাসেবক টিম করেছে। সমন্বয় টিমের পাশাপাশি মনিটরিং সেল গঠন করা হয়েছে।

বিএনপি নেতাকর্মীরা দিনরাত হিন্দু সম্প্রদায়ের পাশে থাকবে। তাই কোনো সমস্যা ছাড়া হিন্দুরা পূজা উদযাপন করতে পারবে।

আপনারা নির্ভয়ে দুর্গাপূজা উদযাপন করুন। দুর্গাপূজা দেশের মানুষের কাছে সম্প্রীতির নজির হয়ে থাকবে।

পতিত স্বৈরাচারের দোসররা ষড়যন্ত্র করলেও তা দেশের জনগণ রুখে দেবে।

 

বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকেলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জামালখান ওয়ার্ডের হেমসেন লেনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সনাতন ধর্মালম্বীদের মাঝে উপহার সমগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন।

 

বিএনপি জনগণের দল ও মানুষের কল্যাণে কাজ করে জানিয়ে চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেন, স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর থেকে তারেক রহমানের নির্দেশে সারাদেশে বিএনপি নেতাকর্মীরা হিন্দু সম্প্রদায়ের মন্দির ও বাড়িঘর পাহারা দিয়েছে। ধর্মীয় পরিচয়ে বাংলাদেশে কেউ সংখ্যালঘু নয়, সবাই বাংলাদেশি। সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু দলমত ধর্মবর্ণ নির্বিশেষে প্রত্যেক নাগরিকের অধিকার এবং নিরাপত্তা নিশ্চিত করতে হলে রাষ্ট্র ও সমাজে আইনের শাসন প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই।

 

হেমসেন লেন শারদীয় দুর্গাপূজা উদযাপন পরিষদের সভাপতি সুচয়ন তালুকদার রুপমের সভাপতিত্বে ও অধ্যাপক বেনু চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কোতোয়ালী থানা বিএনপির সভাপতি মঞ্জুর  রহমান চৌধুরী, মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক সাহেদ বকস, ওয়ার্ড বিএনপি নেতা আবু মহসিন চৌধুরী, আব্দুল জলিল, মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের যুগ্ম আহবায়ক দিপক চৌধুরী কালু, কোতোয়ালী থানা পূজা উদযাপন কমিটির সভাপতি লিটন কুমার শীল, সাবেক ছাত্রনেতা সৌরভ প্রিয় পাল, সৈয়দ সাফওয়ান আলী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© All rights reserved © 2025-2026 skymediabd.com