1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
আমিরাতে ইরানের হামলায় নিহত বাংলাদেশির পরিচয় শনাক্ত লক্ষ্মীপুর জেলা শিবিরের নতুন কমিটি ; সভাপতি আরমান হোসাইন, সেক্রেটারী পারভেজ হোসাইন এলপি গ্যাসের বাজারে চলছে নজিরবিহীন নৈরাজ্য দেখার কেউ নেই। ইফতারি সামাজিক বন্ধন নয়, বরং একটি সামাজিক নীরব অভিচার বালিয়াডাঙ্গীতে আলুবাহী ভোটভোটির ধাক্কায় পুলিশের পিকআপ খাদে কলকলিয়া ইউনিয়নবাসীসহ দেশবাসীকে রমজানের শুভেচ্ছা জানালেন দিলোওয়ার হোসেন দুলা জন্নাথপুরে উপজেলা বিএনপির সাবেক সভাপতি প্রথম ধাপে বহিস্কার আদেশ প্রত্যাহার দ্বিতীয় ধাপে বহাল ওসমানীনগরে মাওলানা কাজী রফিক আহমদ পীরের দাফন সম্পন্ন,বিভিন্ন মহলের শোক জগন্নাথপুরে বালু খোকেদের বিরুদ্ধে অভিযানে এসিল্যান্ড রাণীশংকৈলে বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত, দলীয় নেতাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান

স্বামীর নির্যাতনে অতিষ্ঠ হয়ে আগুন দেওয়া ফাতেমা আক্তারের মৃত্যু

স্কাই মিডিয়া বিডি :
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫

স্বামীর নির্যাতনের শিকার হয়ে শরীরে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করা গৃহবধূ ফাতেমা আক্তার (২৬) পাঁচদিন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে মারা গেছেন।

 

ফাতেমা উপজেলার ১ নম্বর সৈয়দপুর ইউনিয়নের উত্তর বগাচতর গ্রামের মো. মুসলিমের স্ত্রী এবং তিন সন্তানের জননী। গত ১৪ জুন বিকেলে স্বামীর বাড়িতে দীর্ঘদিনের পারিবারিক নির্যাতনে অতিষ্ঠ হয়ে তিনি নিজের শরীরে আগুন ধরিয়ে দেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।

 

চিকিৎসাধীন অবস্থায় ১৮ জুন (বুধবার) রাত ১১টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

 

সীতাকুণ্ড থানার এসআই মো. জাফর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “শরীরে আগুন দেওয়া গৃহবধূ ফাতেমা আক্তার চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলছে।”

 

ঘটনার পর থেকে স্বামী মো. মুসলিম পলাতক বলে জানা গেছে। পরিবার ও এলাকাবাসী অভিযোগ করছেন, ফাতেমা দীর্ঘদিন ধরে স্বামীর শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার ছিলেন। ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানিয়েছে ফাতেমার পরিবার।

 

এ ঘটনায় এলাকাজুড়ে শোক ও ক্ষোভের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© All rights reserved © 2025-2026 skymediabd.com