1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম:
বড়লেখায় অবৈধ বালু উত্তোলন:৫০ হাজার টাকা জরিমানা পদ্মার পাড়ে তরুণ তরুণীকে জিম্মি করে ছিনতাই আমিরাতে ইরানের হামলায় নিহত বাংলাদেশির পরিচয় শনাক্ত লক্ষ্মীপুর জেলা শিবিরের নতুন কমিটি ; সভাপতি আরমান হোসাইন, সেক্রেটারী পারভেজ হোসাইন এলপি গ্যাসের বাজারে চলছে নজিরবিহীন নৈরাজ্য দেখার কেউ নেই। ইফতারি সামাজিক বন্ধন নয়, বরং একটি সামাজিক নীরব অভিচার বালিয়াডাঙ্গীতে আলুবাহী ভোটভোটির ধাক্কায় পুলিশের পিকআপ খাদে কলকলিয়া ইউনিয়নবাসীসহ দেশবাসীকে রমজানের শুভেচ্ছা জানালেন দিলোওয়ার হোসেন দুলা জন্নাথপুরে উপজেলা বিএনপির সাবেক সভাপতি প্রথম ধাপে বহিস্কার আদেশ প্রত্যাহার দ্বিতীয় ধাপে বহাল ওসমানীনগরে মাওলানা কাজী রফিক আহমদ পীরের দাফন সম্পন্ন,বিভিন্ন মহলের শোক

স্কুলছাত্রীকে কুপিয়ে জখম: ৭ জনের নামে মামলা, কারাগারে এক জন

স্কাই মিডিয়া বিডি :
  • Update Time : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪

বরগুনার বেতাগী উপজেলায় প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় স্কুলছাত্রীকে কুপিয়ে আহত করার ঘটনায় নারী ও শিশু নির্যাতন আইনে সাতজনের নামে মামলা হয়েছে। এ মামলার প্রধান অভিযুক্ত হাসান শিকদারকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

 

বুধবার (২০ নভেম্বর) বিকেলে বরগুনা আদালতের মাধ্যমে আসামিকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হক।

 

 

মামলার অভিযুক্তরা হলেন-হাসান শিকদার (২২), সানি মল্লিক (২১), ইমরান খান (২১), নাইম (২২), রাকিব (২৫), সাকিল (২১), শাওন (২৩)। এদের বাড়ি উপজেলার বিবিচিনি ইউনিয়নে।

 

এর আগে মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে বরগুনার বেতাগী উপজেলার বিবিচিনি ইউনিয়নের পুটিয়াখালী মাধ্যমিক বিদ্যালয়ে ঢুকে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে কুপিয়ে জখম করে কয়েক বখাটে। পরে আহত শিক্ষার্থীকে বেতাগী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

 

বর্তমানে বরিশালে চিকিৎসাধীন অবস্থায় আছে সে। ওইদিন রাতেই আহত শিক্ষার্থীর বাবা বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে বেতাগী থানায় সাতজনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন।

 

মামলায় প্রধান অভিযুক্তের নাম হাসান শিকদার (২২)। তিনি বেতাগী উপজেলার বিবিচিনি ইউনিয়নের পুটিয়াখালী গ্রামের হক মিয়া শিকদারের ছেলে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© All rights reserved © 2025-2026 skymediabd.com