1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
আমিরাতে ইরানের হামলায় নিহত বাংলাদেশির পরিচয় শনাক্ত লক্ষ্মীপুর জেলা শিবিরের নতুন কমিটি ; সভাপতি আরমান হোসাইন, সেক্রেটারী পারভেজ হোসাইন এলপি গ্যাসের বাজারে চলছে নজিরবিহীন নৈরাজ্য দেখার কেউ নেই। ইফতারি সামাজিক বন্ধন নয়, বরং একটি সামাজিক নীরব অভিচার বালিয়াডাঙ্গীতে আলুবাহী ভোটভোটির ধাক্কায় পুলিশের পিকআপ খাদে কলকলিয়া ইউনিয়নবাসীসহ দেশবাসীকে রমজানের শুভেচ্ছা জানালেন দিলোওয়ার হোসেন দুলা জন্নাথপুরে উপজেলা বিএনপির সাবেক সভাপতি প্রথম ধাপে বহিস্কার আদেশ প্রত্যাহার দ্বিতীয় ধাপে বহাল ওসমানীনগরে মাওলানা কাজী রফিক আহমদ পীরের দাফন সম্পন্ন,বিভিন্ন মহলের শোক জগন্নাথপুরে বালু খোকেদের বিরুদ্ধে অভিযানে এসিল্যান্ড রাণীশংকৈলে বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত, দলীয় নেতাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান

সিলেট ওসমানী মেডিকেল কলেজের তিন বিভাগীয় প্রধানকে অব্যাহতি

স্কাই মিডিয়া বিডি :
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪

শিক্ষার্থীদের দাবির মুখে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের তিন বিভাগের প্রধানকে অব্যাহতি দিয়েছে মেডিকেল কর্তৃপক্ষ।

বুধবার (১৪ আগস্ট) মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. শিশির রঞ্জন চক্রবর্তী স্বাক্ষরিত অফিস আদেশে অব্যাহতির তথ্য জানানো হয়েছে।

অব্যাহতি পাওয়া তিন বিভাগীয় প্রধান হলেন- সার্জারি বিভাগের অধ্যাপক ডা. মোহাম্মদ আশীক আনোয়ার বাহার, গাইনি অ্যান্ড অবস বিভাগের অধ্যাপক ডা. নাসরীন আখতার ও শিশু বিভাগের অধ্যাপক ডা. মুজিবুল হক।

আর এ তিন বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ খালেদ মাহমুদ, গাইনি অ্যান্ড অবস বিভাগের অধ্যাপক ডা. জামিলা খাতুন ও শিশু বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. জিয়াউর রহমান চৌধুরীকে।

শিক্ষার্থীদের অভিযোগ, এ তিন বিভাগের প্রধানরা শিক্ষার্থীদের পক্ষে অবস্থান না করে স্বৈরাচারের পক্ষে অবস্থান নিয়েছেন।

তাছাড়া শিক্ষার্থীদের দমন-নিপীড়নে নানাভাবে সহযোগিতা করেছিলেন তারা। সেই সঙ্গে আন্দোলনে জড়িত শিক্ষার্থীদের তালিকা করার অভিযোগও রয়েছে এ তিন বিভাগীয় প্রধানের বিরুদ্ধে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© All rights reserved © 2025-2026 skymediabd.com