1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
আমিরাতে ইরানের হামলায় নিহত বাংলাদেশির পরিচয় শনাক্ত লক্ষ্মীপুর জেলা শিবিরের নতুন কমিটি ; সভাপতি আরমান হোসাইন, সেক্রেটারী পারভেজ হোসাইন এলপি গ্যাসের বাজারে চলছে নজিরবিহীন নৈরাজ্য দেখার কেউ নেই। ইফতারি সামাজিক বন্ধন নয়, বরং একটি সামাজিক নীরব অভিচার বালিয়াডাঙ্গীতে আলুবাহী ভোটভোটির ধাক্কায় পুলিশের পিকআপ খাদে কলকলিয়া ইউনিয়নবাসীসহ দেশবাসীকে রমজানের শুভেচ্ছা জানালেন দিলোওয়ার হোসেন দুলা জন্নাথপুরে উপজেলা বিএনপির সাবেক সভাপতি প্রথম ধাপে বহিস্কার আদেশ প্রত্যাহার দ্বিতীয় ধাপে বহাল ওসমানীনগরে মাওলানা কাজী রফিক আহমদ পীরের দাফন সম্পন্ন,বিভিন্ন মহলের শোক জগন্নাথপুরে বালু খোকেদের বিরুদ্ধে অভিযানে এসিল্যান্ড রাণীশংকৈলে বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত, দলীয় নেতাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান

সিলেটে আত্মপ্রকাশ করল নতুন রাজনৈতিক দল ‘বাংলাদেশ স্বরাজ পার্টি (বিএসপি)’

স্কাই মিডিয়া বিডি :
  • Update Time : মঙ্গলবার, ৬ মে, ২০২৫

নতুন রাজনৈতিক দৃষ্টিভঙ্গির অঙ্গীকার’ স্লোগান নিয়ে আজ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে নতুন রাজনৈতিক দল ‘বাংলাদেশ স্বরাজ পার্টি (বিএসপি)’। সিলেট জেলা প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে দলটির আত্মপ্রকাশের ঘোষণা দেওয়া হয়।

 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিএসপির সিলেট বিভাগের সভাপতি মাসুদুর রহমান চৌধুরী (মসুদ মিয়া)। তিনি বলেন, “বাংলাদেশ স্বরাজ পার্টি কেবল আরেকটি নতুন রাজনৈতিক দল নয়, এটি একটি আধুনিক, সময়োপযোগী ও মূল্যবোধভিত্তিক রাজনৈতিক চেতনার বহিঃপ্রকাশ। প্রচলিত দলগুলোর ব্যর্থতার কারণে দেশের রাজনীতি আজ দিকনির্দেশনা, নীতি ও আদর্শহীনতায় ভুগছে।”

 

তিনি আরও বলেন, “মানুষ অনেক সময় তার স্বপ্নের চেয়েও বড় হয়ে ওঠে। আমাদের স্বপ্ন সীমিত হলেও দৃষ্টিভঙ্গি উন্নত, লক্ষ্য সুদূরপ্রসারী। আমরা চাই, বাংলাদেশ হোক পৃথিবীর বুকে অনন্য এক রাষ্ট্র।”

 

সংবাদ সম্মেলনে দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক গিয়াস উদ্দিন আহমদ বলেন, “নতুন রাজনৈতিক আদর্শ ও ভবিষ্যতের জন্য একটি রূপরেখা তৈরির লক্ষ্যেই আমরা এই যাত্রা শুরু করেছি। দেশের সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে একটি উন্নত, ন্যায্য ও মানবিক বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য।”

 

তিনি আরও উল্লেখ করেন, দেশের দীর্ঘদিনের বঞ্চনা, চাপা ক্ষোভ ও নাগরিক অধিকার হরণের প্রতিবাদ হিসেবেই এই দলটির আত্মপ্রকাশ ঘটেছে।

 

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সিলেট জেলার সভাপতি হারুন রাজা চৌধুরী, সিলেট বিভাগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী তোফায়েল আজম, সিলেট জেলার যুগ্ম সাধারণ সম্পাদক নির্মল চদ্ৰ ধর, সহ-সাংগঠনিক সম্পাদক দুধু মিয়া, সদস্য বাবরু মিয়া, অশীল মিয়া, মো. বশির মিয়া, আরজু মিয়া, ফুরাই চন্দ্র দেবনাথ, সাজ্জাদ আলী, ফারুক মিয়া, মিনা বেগম চৌধুরী, মো. সানুর মিয়া, আনহার আলী প্রমুখ।

 

নেতারা জানান, জনগণের প্রত্যাশা পূরণে, গণতন্ত্রের চর্চা ও সুশাসনের বিকাশে এই নতুন রাজনৈতিক উদ্যোগ একটি সময়োপযোগী পদক্ষেপ হিসেবে কাজ করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© All rights reserved © 2025-2026 skymediabd.com