1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
আমিরাতে ইরানের হামলায় নিহত বাংলাদেশির পরিচয় শনাক্ত লক্ষ্মীপুর জেলা শিবিরের নতুন কমিটি ; সভাপতি আরমান হোসাইন, সেক্রেটারী পারভেজ হোসাইন এলপি গ্যাসের বাজারে চলছে নজিরবিহীন নৈরাজ্য দেখার কেউ নেই। ইফতারি সামাজিক বন্ধন নয়, বরং একটি সামাজিক নীরব অভিচার বালিয়াডাঙ্গীতে আলুবাহী ভোটভোটির ধাক্কায় পুলিশের পিকআপ খাদে কলকলিয়া ইউনিয়নবাসীসহ দেশবাসীকে রমজানের শুভেচ্ছা জানালেন দিলোওয়ার হোসেন দুলা জন্নাথপুরে উপজেলা বিএনপির সাবেক সভাপতি প্রথম ধাপে বহিস্কার আদেশ প্রত্যাহার দ্বিতীয় ধাপে বহাল ওসমানীনগরে মাওলানা কাজী রফিক আহমদ পীরের দাফন সম্পন্ন,বিভিন্ন মহলের শোক জগন্নাথপুরে বালু খোকেদের বিরুদ্ধে অভিযানে এসিল্যান্ড রাণীশংকৈলে বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত, দলীয় নেতাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান

সিলেটের কোম্পানীগঞ্জে ছোট ভাই হত্যার চারদিন পর প্রধান আসামি আপন বড় ভাই গ্রেপ্তার

স্কাই মিডিয়া বিডি :
  • Update Time : শুক্রবার, ২ মে, ২০২৫

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় আপন ছোট ভাইকে হত্যার চারদিনের মাথায় প্রধান আসামি জাকারিয়া আহমদ (৩৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২ মে) সকাল সাড়ে ৮টার দিকে ইছাকলস ইউনিয়নের দুর্গাপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার জাকারিয়া উপজেলার বাগজুর উত্তরপাড়া গ্রামের মৃত আশিক মিয়ার ছেলে। নিহত রুবেল আহমদ ইয়াহিয়া (২৫) তার ছোট ভাই।

 

পুলিশ জানায়, গত ২৮ এপ্রিল রাত সোয়া ৯টার দিকে পারিবারিক কথা কাটাকাটির জেরে কেচি দিয়ে ছোট ভাই ইয়াহিয়ার মাথায় আঘাত করে পালিয়ে যায় জাকারিয়া। পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

নিহতের স্ত্রী মোছা. খাদিজা বেগম বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার একমাত্র আসামি হিসেবে জাকারিয়াকে চিহ্নিত করে পুলিশ। নিহত রুবেল আহমদ মাত্র ৮ মাস আগে খাদিজা বেগমকে বিয়ে করেছিলেন। পারিবারিক সূত্রে জানা গেছে, টাকাপয়সা সংক্রান্ত বিরোধ থেকেই এই হত্যাকাণ্ড ঘটে।

 

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ জানান, গ্রেপ্তার জাকারিয়ার দেখানো মতে হত্যায় ব্যবহৃত কেচিটি তার বাড়ির পেছন থেকে উদ্ধার করা হয়েছে।

 

তিনি আরও জানান, আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© All rights reserved © 2025-2026 skymediabd.com