1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
আমিরাতে ইরানের হামলায় নিহত বাংলাদেশির পরিচয় শনাক্ত লক্ষ্মীপুর জেলা শিবিরের নতুন কমিটি ; সভাপতি আরমান হোসাইন, সেক্রেটারী পারভেজ হোসাইন এলপি গ্যাসের বাজারে চলছে নজিরবিহীন নৈরাজ্য দেখার কেউ নেই। ইফতারি সামাজিক বন্ধন নয়, বরং একটি সামাজিক নীরব অভিচার বালিয়াডাঙ্গীতে আলুবাহী ভোটভোটির ধাক্কায় পুলিশের পিকআপ খাদে কলকলিয়া ইউনিয়নবাসীসহ দেশবাসীকে রমজানের শুভেচ্ছা জানালেন দিলোওয়ার হোসেন দুলা জন্নাথপুরে উপজেলা বিএনপির সাবেক সভাপতি প্রথম ধাপে বহিস্কার আদেশ প্রত্যাহার দ্বিতীয় ধাপে বহাল ওসমানীনগরে মাওলানা কাজী রফিক আহমদ পীরের দাফন সম্পন্ন,বিভিন্ন মহলের শোক জগন্নাথপুরে বালু খোকেদের বিরুদ্ধে অভিযানে এসিল্যান্ড রাণীশংকৈলে বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত, দলীয় নেতাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান

সাংবাদিক খান মাইনউদ্দিন সন্ত্রাসী হামলার শিকার

স্কাই মিডিয়া বিডি :
  • Update Time : বুধবার, ২৫ জুন, ২০২৫

বরিশালের প্রথিতযশা সাংবাদিক খান মাইনউদ্দিন সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন।

মঙ্গলবার  (২৪ জুন) রাত ৯টার দিকে ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের জুরকাঠি গ্রামে নিজ বাড়ির কাছে তার ওপর এই নৃশংস হামলার ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে একাধিকবার আঘাত করে। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করেন। রাত ১১টার দিকে তার সহকর্মীরা জানান, উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তরের প্রস্তুতি চলছে।

 

আহত সাংবাদিকের ভাগনে শাকিল জানান, সম্প্রতি নলছিটি এলাকায় একটি কালভার্ট নির্মাণ নিয়ে অনিয়মের সংবাদ প্রকাশ করেছিলেন মাইনউদ্দিন। এতে একটি প্রভাবশালী মহল ক্ষুব্ধ ছিল। ধারণা করা হচ্ছে, সেই বিরোধ থেকেই এই হামলার সূত্রপাত।

 

এ বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, “ঘটনার তদন্ত শুরু হয়েছে। দোষীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।”

 

এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বরিশাল ও ঝালকাঠির সাংবাদিক সমাজ। তারা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

 

উল্লেখ্য, খান মাইনউদ্দিন বরিশালের একটি স্থানীয় দৈনিকের পাশাপাশি ‘দৈনিক বাংলাদেশ বুলেটিন’ পত্রিকার বরিশাল প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© All rights reserved © 2025-2026 skymediabd.com