1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
আমিরাতে ইরানের হামলায় নিহত বাংলাদেশির পরিচয় শনাক্ত লক্ষ্মীপুর জেলা শিবিরের নতুন কমিটি ; সভাপতি আরমান হোসাইন, সেক্রেটারী পারভেজ হোসাইন এলপি গ্যাসের বাজারে চলছে নজিরবিহীন নৈরাজ্য দেখার কেউ নেই। ইফতারি সামাজিক বন্ধন নয়, বরং একটি সামাজিক নীরব অভিচার বালিয়াডাঙ্গীতে আলুবাহী ভোটভোটির ধাক্কায় পুলিশের পিকআপ খাদে কলকলিয়া ইউনিয়নবাসীসহ দেশবাসীকে রমজানের শুভেচ্ছা জানালেন দিলোওয়ার হোসেন দুলা জন্নাথপুরে উপজেলা বিএনপির সাবেক সভাপতি প্রথম ধাপে বহিস্কার আদেশ প্রত্যাহার দ্বিতীয় ধাপে বহাল ওসমানীনগরে মাওলানা কাজী রফিক আহমদ পীরের দাফন সম্পন্ন,বিভিন্ন মহলের শোক জগন্নাথপুরে বালু খোকেদের বিরুদ্ধে অভিযানে এসিল্যান্ড রাণীশংকৈলে বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত, দলীয় নেতাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান

শাহপরাণ থানা পুলিশের অভিযানে হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

সিলেট প্রতিনিধি :মোঃ নাজমুল ইসলাম
  • Update Time : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

সিলেট মহানগরীর শাহপরাণ (রহঃ) থানা পুলিশের দক্ষ তদন্ত ও তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে একটি চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

গ্রেপ্তারকৃত আসামি মোঃ সামছুল হক (৩৯) কে সোমবার (১ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার কাদিরগঞ্জ মেঘনাঘাট এলাকা থেকে আটক করা হয়। এ অভিযানে শাহপরাণ থানা পুলিশের পাশাপাশি সোনারগাঁও থানা পুলিশ সহযোগিতা করে।

 

ঘটনাপ্রবাহ

গত ১৩ এপ্রিল ২০২৫ তারিখে সিলেটের সাদারপাড়া এলাকার রিকশাচালক আয়নাল আলাল নিখোঁজ হন। তিনদিন পর, ১৬ এপ্রিল সোনাপুর এলাকার কাঙ্গালীছড়া খালের উত্তর পাড় থেকে পুলিশ তার বিকৃত মরদেহ উদ্ধার করে। পরদিন নিহতের স্বজনরা মরদেহ শনাক্ত করেন।

 

পরে নিহতের স্ত্রী আনু আক্তার ১৯ এপ্রিল শাহপরাণ (রহঃ) থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং: ১৮/১০৩, ধারা: ৩৯৪/৩০২/২০১ দণ্ডবিধি, ১৮৬০)। মামলার তদন্তে বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে পুলিশ সামছুল হকের সম্পৃক্ততার বিষয়ে নিশ্চিত হয়।

 

স্বীকারোক্তি ও অস্ত্র উদ্ধার

গ্রেপ্তারের পর আসামি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত লোহার বাটযুক্ত একটি দা উদ্ধার করেছে পুলিশ।

 

তদন্ত অব্যাহত

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের মূল উদ্দেশ্য উদঘাটন ও ঘটনায় জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্তে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© All rights reserved © 2025-2026 skymediabd.com