1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম:
বড়লেখায় অবৈধ বালু উত্তোলন:৫০ হাজার টাকা জরিমানা পদ্মার পাড়ে তরুণ তরুণীকে জিম্মি করে ছিনতাই আমিরাতে ইরানের হামলায় নিহত বাংলাদেশির পরিচয় শনাক্ত লক্ষ্মীপুর জেলা শিবিরের নতুন কমিটি ; সভাপতি আরমান হোসাইন, সেক্রেটারী পারভেজ হোসাইন এলপি গ্যাসের বাজারে চলছে নজিরবিহীন নৈরাজ্য দেখার কেউ নেই। ইফতারি সামাজিক বন্ধন নয়, বরং একটি সামাজিক নীরব অভিচার বালিয়াডাঙ্গীতে আলুবাহী ভোটভোটির ধাক্কায় পুলিশের পিকআপ খাদে কলকলিয়া ইউনিয়নবাসীসহ দেশবাসীকে রমজানের শুভেচ্ছা জানালেন দিলোওয়ার হোসেন দুলা জন্নাথপুরে উপজেলা বিএনপির সাবেক সভাপতি প্রথম ধাপে বহিস্কার আদেশ প্রত্যাহার দ্বিতীয় ধাপে বহাল ওসমানীনগরে মাওলানা কাজী রফিক আহমদ পীরের দাফন সম্পন্ন,বিভিন্ন মহলের শোক

লোহাগাড়ায় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

স্কাই মিডিয়া বিডি:
  • Update Time : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

চট্টগ্রামের লোহাগাড়ায় অজ্ঞাতনামা একটি বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পুরাতন বিওসি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন— কুমিল্লার চৌদ্দগ্রামের মো. ফারুকের পুত্র মো. সোহেল (২৫) এবং চট্টগ্রামের ভূজপুরের জঙ্গলখৈয়া এলাকার আব্দুর রহমানের পুত্র মো. আবু বক্কর সিদ্দিক (১৪)।

 

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সোহেল চট্টগ্রাম শহরে ব্যবসা করতেন এবং দুই সন্তানের জনক ছিলেন। আবু বক্কর সিদ্দিক ছিলেন তাঁর কর্মচারী। তারা মোটরসাইকেলে করে চকরিয়া এলাকায় যাচ্ছিলেন। পথে একটি চট্টগ্রামগামী বাস তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

 

দোহাজারী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহতদের পরিবারের আবেদনের পর সুরতহাল শেষে লাশ হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলটি থানার হেফাজতে রয়েছে।

 

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© All rights reserved © 2025-2026 skymediabd.com