1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
আমিরাতে ইরানের হামলায় নিহত বাংলাদেশির পরিচয় শনাক্ত লক্ষ্মীপুর জেলা শিবিরের নতুন কমিটি ; সভাপতি আরমান হোসাইন, সেক্রেটারী পারভেজ হোসাইন এলপি গ্যাসের বাজারে চলছে নজিরবিহীন নৈরাজ্য দেখার কেউ নেই। ইফতারি সামাজিক বন্ধন নয়, বরং একটি সামাজিক নীরব অভিচার বালিয়াডাঙ্গীতে আলুবাহী ভোটভোটির ধাক্কায় পুলিশের পিকআপ খাদে কলকলিয়া ইউনিয়নবাসীসহ দেশবাসীকে রমজানের শুভেচ্ছা জানালেন দিলোওয়ার হোসেন দুলা জন্নাথপুরে উপজেলা বিএনপির সাবেক সভাপতি প্রথম ধাপে বহিস্কার আদেশ প্রত্যাহার দ্বিতীয় ধাপে বহাল ওসমানীনগরে মাওলানা কাজী রফিক আহমদ পীরের দাফন সম্পন্ন,বিভিন্ন মহলের শোক জগন্নাথপুরে বালু খোকেদের বিরুদ্ধে অভিযানে এসিল্যান্ড রাণীশংকৈলে বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত, দলীয় নেতাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান

লন্ডনে ফের ইমিগ্রেশন লন্ডনে ব্যাপক ধরপাকড়ে বাঙালী পাড়ায় আতঙ্ক

স্কাই মিডিয়া বিডি :
  • Update Time : শুক্রবার, ১০ মে, ২০২৪

কাগজপত্র বিহীন অবৈধ অভিবাসী গ্রেপ্তার করতে লন্ডনে নিয়মিত চলছে ইমিগ্রেশন রেইড। প্রতিদিনই রাজধানীর কোথাও না কোথাও চলছে ধরপাকড়। মাত্র সপ্তাহের ব্যবধানে পূর্ব লন্ডনের শেডওয়েলে মেগা অভিযান চালিয়েছে ইউকে বর্ডার এজেন্সি। ৯ই মে বৃহস্পতিবার চ্যাপম্যান স্ট্রিটের বাংলাদেশি মালিকানাধীন একাধিক ব্যবসা প্রতিষ্ঠানে হঠাৎ করে ইমিগ্রেশন পুলিশ হানা দেয়। বিভিন্ন দোকান তল্লাশি করে পাঁচ জনকে আটক করে, এদের সবাই ওভার স্টেয়ার বা অনিয়মিত অভিবাসী। আটককৃত পাঁচ জনই বাংলাদেশি নাগরিক। অনিয়মিত অভিবাসীদের কাজে রাখার দায়ে ব্যবসা প্রতিষ্ঠানকে বড় অঙ্কের জরিমানা করেছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ। তবে এবারের অভিযানটি ছিল একেবারেই ভিন্ন, রেইডের সময় ইমিগ্রেশন পুলিশের কোনো নিয়মিত ইউনিফর্ম ছিল না, প্রথমে ক্রেতা বেশে দুই জন কর্মকর্তা আসেন পরে কিছুক্ষণের মধ্যেই ডজন খানেক সাদা পোশাকধারী ইমিগ্রেশন পুলিশ পুরো স্ট্রিট ব্লক করে দেয়, তারপর একে একে চলে অভিযান। এনিয়ে চারদিকে আতঙ্ক বিরাজ করছে। উল্লেখ্য গত সপ্তাহে পার্শ্ববর্তী এলাকা হোইটচ্যাপেলে ইমিগ্রেশন অভিযান পরিচালনা করা হয়। এতে বেশ করেকজন অবৈধ অভিবাসীকে আটক করে কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© All rights reserved © 2025-2026 skymediabd.com