1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
আমিরাতে ইরানের হামলায় নিহত বাংলাদেশির পরিচয় শনাক্ত লক্ষ্মীপুর জেলা শিবিরের নতুন কমিটি ; সভাপতি আরমান হোসাইন, সেক্রেটারী পারভেজ হোসাইন এলপি গ্যাসের বাজারে চলছে নজিরবিহীন নৈরাজ্য দেখার কেউ নেই। ইফতারি সামাজিক বন্ধন নয়, বরং একটি সামাজিক নীরব অভিচার বালিয়াডাঙ্গীতে আলুবাহী ভোটভোটির ধাক্কায় পুলিশের পিকআপ খাদে কলকলিয়া ইউনিয়নবাসীসহ দেশবাসীকে রমজানের শুভেচ্ছা জানালেন দিলোওয়ার হোসেন দুলা জন্নাথপুরে উপজেলা বিএনপির সাবেক সভাপতি প্রথম ধাপে বহিস্কার আদেশ প্রত্যাহার দ্বিতীয় ধাপে বহাল ওসমানীনগরে মাওলানা কাজী রফিক আহমদ পীরের দাফন সম্পন্ন,বিভিন্ন মহলের শোক জগন্নাথপুরে বালু খোকেদের বিরুদ্ধে অভিযানে এসিল্যান্ড রাণীশংকৈলে বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত, দলীয় নেতাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান

র্বাচন নিয়ে ঠালবাহানা এদেশের মানুষ মেনে নেবে না : ওসমানীনগরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা

ওসমানীনগর প্রতিনিধি: জিতু আহমদ
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের ওসমানীনগরে বর্ণাঢ্য র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার বিকেলে উপজেলার গোয়ালাবাজারে উৎসবমুখর পরিবেশে এই কর্মসূচিতে যোগ দেন উপজেলার ৮টি ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ডের হাজারো নেতাকর্মী।
র‌্যালিটি দক্ষিণ গোয়ালাবাজার উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামন থেকে শুরু হয়ে সিলেট–ঢাকা মহাসড়ক প্রদক্ষিণ করে উত্তর গোয়ালাবাজারে গিয়ে পথসভায় মিলিত হয়। ব্যানার, ফেস্টুন, পোস্টার আর দলীয় শ্লোগানে মুখরিত ছিল গোয়ালাবাজারের পুরো এলাকা।

পথসভায় বক্তারা নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর দ্রুত সন্ধানের দাবি জানিয়ে বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গঠিত যুবদল সবসময় গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছে। দেশের বর্তমান ক্রান্তিকালে যুবদলকে আরও ঐক্যবদ্ধ হয়ে রাজপথে সক্রিয় থাকতে হবে বলে তারা আহ্বান জানান।

 

বক্তারা আরও বলেন, সিলেট–২ আসনের ধানের শীর্ষ প্রতীকের সম্ভাব্য প্রার্থী ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করাই হবে দলের শক্তি ও আন্দোলনের মূল চালিকা শক্তি।
তারা বলেন, “গত ১৩ বছর ধরে আমরা আমাদের নেত্রী তাহসিবা রুশদীর লুনার নেতৃত্বে এই অঞ্চলে আন্দোলন–সংগ্রাম চালিয়ে যাচ্ছি। ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ আমাদের প্রাণের দাবি অতিবিলম্বে নির্বাচন। নির্বাচন নিয়ে কোনো ধরনের ঠালবাহানা এ দেশের মানুষ মেনে নেবে না।

 

ওসমানীনগর উপজেলা যুবদলের আহ্বায়ক ফজল আহমদ জনির সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম ও ইসলাম উদ্দিন এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন—উপজেলা বিএনপির সভাপতি এস.টি.এম ফখর উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ, সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ, আব্দুল জমির, সিলেট জেলা যুবদলের দপ্তর সম্পাদক রেদওয়ান আহমদ, যুবদলের যুগ্ম আহ্বায়ক সাফুল ইসলাম, নুরুল ইসলাম রেজন, ছালিকুর রহমান ছালিক, আনহার মিয়া, আকিক আহমদ চৌধুরী, বদরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রকিব আলী, ছাত্রদলের আহ্বায়ক জুয়েব আহমদসহ আরও অনেকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© All rights reserved © 2025-2026 skymediabd.com