1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
আমিরাতে ইরানের হামলায় নিহত বাংলাদেশির পরিচয় শনাক্ত লক্ষ্মীপুর জেলা শিবিরের নতুন কমিটি ; সভাপতি আরমান হোসাইন, সেক্রেটারী পারভেজ হোসাইন এলপি গ্যাসের বাজারে চলছে নজিরবিহীন নৈরাজ্য দেখার কেউ নেই। ইফতারি সামাজিক বন্ধন নয়, বরং একটি সামাজিক নীরব অভিচার বালিয়াডাঙ্গীতে আলুবাহী ভোটভোটির ধাক্কায় পুলিশের পিকআপ খাদে কলকলিয়া ইউনিয়নবাসীসহ দেশবাসীকে রমজানের শুভেচ্ছা জানালেন দিলোওয়ার হোসেন দুলা জন্নাথপুরে উপজেলা বিএনপির সাবেক সভাপতি প্রথম ধাপে বহিস্কার আদেশ প্রত্যাহার দ্বিতীয় ধাপে বহাল ওসমানীনগরে মাওলানা কাজী রফিক আহমদ পীরের দাফন সম্পন্ন,বিভিন্ন মহলের শোক জগন্নাথপুরে বালু খোকেদের বিরুদ্ধে অভিযানে এসিল্যান্ড রাণীশংকৈলে বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত, দলীয় নেতাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান

রিমান্ডে থাকা চার মামলার আসামি মোজাফফরের মৃত্যু

স্কাই মিডিয়া বিডি :
  • Update Time : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

বাগেরহাটে রিমান্ডে থাকা মোজাফফর (২৬) নামে এক আসামির মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে জেলা ২৫০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

 

নিহত মোজাফফর রামপাল উপজেলার ভাগা গ্রামের আব্দুল ওহাবের ছেলে।

 

পুলিশ জানায়, গত ১৮ সেপ্টেম্বর রাখালগাছি এলাকায় বৈদ্যুতিক তার, ট্রান্সফরমারসহ বিভিন্ন যন্ত্রাংশ চুরির ঘটনায় স্থানীয়রা মোজাফফরসহ চারজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। ওইদিনই তাদের আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) পুলিশ তাদের একদিনের রিমান্ড মঞ্জুর করে।

 

সদর থানায় রিমান্ডে থাকা অবস্থায় শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে অসুস্থ হয়ে পড়েন মোজাফফর। অন্য আসামিরা বিষয়টি পুলিশকে জানানোর পর তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এসকে সোহেলুর রহমান জানান, মোজাফফরকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। ইসিজি পরীক্ষায় দেখা যায়, তিনি হার্ট অ্যাটাক করেছেন। খুলনায় স্থানান্তরের প্রস্তুতির আগেই তিনি মারা যান।

 

বাগেরহাটের পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, মোজাফফরের নামে চারটি মামলা রয়েছে। অসুস্থ হয়ে পড়লে পুলিশ দ্রুত হাসপাতালে নিয়ে যায়। সেখানেই তার মৃত্যু হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত রয়েছেন এবং আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

মোজাফফরের মৃত্যুর ঘটনায় দুপুর পর্যন্ত কোনো স্বজন হাসপাতালে উপস্থিত হননি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© All rights reserved © 2025-2026 skymediabd.com