1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম:
আমিরাতে ইরানের হামলায় নিহত বাংলাদেশির পরিচয় শনাক্ত লক্ষ্মীপুর জেলা শিবিরের নতুন কমিটি ; সভাপতি আরমান হোসাইন, সেক্রেটারী পারভেজ হোসাইন এলপি গ্যাসের বাজারে চলছে নজিরবিহীন নৈরাজ্য দেখার কেউ নেই। ইফতারি সামাজিক বন্ধন নয়, বরং একটি সামাজিক নীরব অভিচার বালিয়াডাঙ্গীতে আলুবাহী ভোটভোটির ধাক্কায় পুলিশের পিকআপ খাদে কলকলিয়া ইউনিয়নবাসীসহ দেশবাসীকে রমজানের শুভেচ্ছা জানালেন দিলোওয়ার হোসেন দুলা জন্নাথপুরে উপজেলা বিএনপির সাবেক সভাপতি প্রথম ধাপে বহিস্কার আদেশ প্রত্যাহার দ্বিতীয় ধাপে বহাল ওসমানীনগরে মাওলানা কাজী রফিক আহমদ পীরের দাফন সম্পন্ন,বিভিন্ন মহলের শোক জগন্নাথপুরে বালু খোকেদের বিরুদ্ধে অভিযানে এসিল্যান্ড রাণীশংকৈলে বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত, দলীয় নেতাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান

রাউজানে বাসায় ঢুকে যুবদলকর্মীকে গুলি করে হত্যা

স্কাই মিডিয়া বিডি :
  • Update Time : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

চট্টগ্রামের রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের গরিব উল্লাহপাড়া গ্রামে যুবদলের এক কর্মীকে বাসায় ঢুকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৯ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে ভান্ডারী কলোনির একটি বাড়িতে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে।

 

নিহতের নাম মুহাম্মদ মানিক আবদুল্লাহ (৩৬)। তিনি স্থানীয় আবদুল মোতালেবের ছেলে। দীর্ঘদিন সংযুক্ত আরব আমিরাতে প্রবাস জীবন কাটিয়ে গত বছরের অক্টোবরে দেশে ফেরেন। বর্তমানে তিনি চট্টগ্রাম নগরীতে স্ত্রী ও দুই সন্তানসহ একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন।

 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে একদল সন্ত্রাসী মানিকের বাসায় ঢুকে তাকে গুলি করে হত্যা করে। মাথা, উরু ও পায়ে গুলি করা হয় তাকে। গুলি করার পর হামলাকারীরা একটি অটোরিকশা ও মোটরসাইকেল নিয়ে দ্রুত পালিয়ে যায়।

 

রাউজান থানার এসআই মোহাম্মদ আলী সৈকত জানান, ঘটনাস্থল থেকে তিনটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। হত্যার পেছনে রাজনৈতিক কিংবা ব্যক্তিগত কোনো বিরোধ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© All rights reserved © 2025-2026 skymediabd.com