1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনাম:
আমিরাতে ইরানের হামলায় নিহত বাংলাদেশির পরিচয় শনাক্ত লক্ষ্মীপুর জেলা শিবিরের নতুন কমিটি ; সভাপতি আরমান হোসাইন, সেক্রেটারী পারভেজ হোসাইন এলপি গ্যাসের বাজারে চলছে নজিরবিহীন নৈরাজ্য দেখার কেউ নেই। ইফতারি সামাজিক বন্ধন নয়, বরং একটি সামাজিক নীরব অভিচার বালিয়াডাঙ্গীতে আলুবাহী ভোটভোটির ধাক্কায় পুলিশের পিকআপ খাদে কলকলিয়া ইউনিয়নবাসীসহ দেশবাসীকে রমজানের শুভেচ্ছা জানালেন দিলোওয়ার হোসেন দুলা জন্নাথপুরে উপজেলা বিএনপির সাবেক সভাপতি প্রথম ধাপে বহিস্কার আদেশ প্রত্যাহার দ্বিতীয় ধাপে বহাল ওসমানীনগরে মাওলানা কাজী রফিক আহমদ পীরের দাফন সম্পন্ন,বিভিন্ন মহলের শোক জগন্নাথপুরে বালু খোকেদের বিরুদ্ধে অভিযানে এসিল্যান্ড রাণীশংকৈলে বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত, দলীয় নেতাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান

যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

স্কাই মিডিয়া বিডি :
  • Update Time : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫

বরগুনার পাথরঘাটায় ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন শেষে শ্বশুরবাড়ি যাওয়ার পথে দুর্বৃত্তদের হামলায় নাসির উদ্দিন ওরফে কাটা নাসির (৩৫) নামে এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

বুধবার (১ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে উপজেলার কালমেঘা ইউনিয়নের ঘুটাবাছা এলাকায় এ ঘটনা ঘটে।নাসির পাথরঘাটা পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের শাহজাহানের ছেলে।

 

প্রত্যক্ষদর্শী আনছার মোল্লা বলেন, দুপুর দেড়টার দিকে হঠাৎ চিৎকার শুনে বাড়ি থেকে রাস্তায় বের হয়ে দেখি নাসিরকে কুপিয়ে কয়েকজন পালিয়ে যাচ্ছে।

 

 

তাৎক্ষণিক তাকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

তিনি আরও বলেন, অন্তত ৮ থেকে ১০ জন লোক ছিল।

 

নাসিরকে কুপিয়ে ফেলে রেখে যাওয়ার সময় দুইজনকে চিনতে পেরেছি। তারা হলেন রাব্বি ও হাসান।

 

এর মধ্যে রাব্বি ছাত্রলীগের কর্মী এবং হাসান ভাড়ায় মোটরসাইকেল চালক।

 

এর আগে বুধবার সকালে শত্রুতার জেরে পাথরঘাটা নতুন বাজার ব্রিজের উত্তর পাড়ে খাদ্য গুদামের সামনে কথা কাটাকাটির একপর্যায়ে নাসির মোটরসাইকেল চালক হাসানকে থাপ্পড় মারেন। এর জেরেই নাসিরকে কুপিয়ে হত্যা করেছে বলে ধারণা স্থানীয়দের।
পাথরঘাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হাফেজ আলমগীর বলেন, নাসির হাসানকে চড় থাপ্পড় মারলে আমরা স্থানীয়ভাবে মীমাংসা করে দেই।

দায়িত্বরত চিকিৎসক শাহাদাত হোসেন বলেন, ধারালো অস্ত্রের আঘাতে শরীরের বিভিন্ন জায়গায় জখম হয়েছে এবং প্রচুর রক্তক্ষরণ হয়েছে। হাসপাতালে আসার আগেই মারা যায় নাসির।

পাথরঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ফারুক বলেন, আমরা যতদূর জানতে পেরেছি ব্যক্তিগত বিরোধের জেরে এ হত্যার ঘটনা ঘটে। অপরাধী যেই হোক না কেন দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ বরগুনা পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে কি কারণে হত্যার ঘটনা ঘটেছে তা এখনও জানা‌ যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© All rights reserved © 2025-2026 skymediabd.com