1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম:
আমিরাতে ইরানের হামলায় নিহত বাংলাদেশির পরিচয় শনাক্ত লক্ষ্মীপুর জেলা শিবিরের নতুন কমিটি ; সভাপতি আরমান হোসাইন, সেক্রেটারী পারভেজ হোসাইন এলপি গ্যাসের বাজারে চলছে নজিরবিহীন নৈরাজ্য দেখার কেউ নেই। ইফতারি সামাজিক বন্ধন নয়, বরং একটি সামাজিক নীরব অভিচার বালিয়াডাঙ্গীতে আলুবাহী ভোটভোটির ধাক্কায় পুলিশের পিকআপ খাদে কলকলিয়া ইউনিয়নবাসীসহ দেশবাসীকে রমজানের শুভেচ্ছা জানালেন দিলোওয়ার হোসেন দুলা জন্নাথপুরে উপজেলা বিএনপির সাবেক সভাপতি প্রথম ধাপে বহিস্কার আদেশ প্রত্যাহার দ্বিতীয় ধাপে বহাল ওসমানীনগরে মাওলানা কাজী রফিক আহমদ পীরের দাফন সম্পন্ন,বিভিন্ন মহলের শোক জগন্নাথপুরে বালু খোকেদের বিরুদ্ধে অভিযানে এসিল্যান্ড রাণীশংকৈলে বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত, দলীয় নেতাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান

যুবদল কর্মীকে পিটিয়ে আহত করলো যুবলীগ নেতার লোকজন

স্কাই মিডিয়া বিডি :
  • Update Time : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫

কৃষকদের কাছ থেকে পণ্য কেনার জের ধরে মিলন ফকির (৪০) নামে এক যুবদল কর্মীকে পিটিয়ে আহত করেছে এক যুবলীগ নেতার লোকজন, এমন অভিযোগ উঠেছে।

ঘটনার পর স্থানীয়রা মিলনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।

 

গৌরনদী উপজেলার সরিকল বন্দরে ঘটনাটি ঘটে। আহত মিলন সরিকল ইউনিয়ন যুবদল কর্মী ও মহিষা গ্রামের বাসিন্দা।

 

 

হাসপাতালে মিলনের সঙ্গে কথা হলে তিনি জানান, মঙ্গলবার (২৫ মার্চ) সকাল সাড়ে দশটার দিকে সরিকল বন্দরে কৃষকদের কাছ থেকে ভুসির মালামাল কিনছিলেন তিনি। এ সময় ইউনিয়ন যুবলীগ নেতা নাসির মোল্লার ছেলেরা তাকে বাধা দেন।

 

 

বিষয়টি নিয়ে বাকবিতণ্ডা হয় তাদের। এক পর্যায়ে নাসিরের ছেলে নিক্সন ও লিখন মোল্লার নেতৃত্বে অন্তত ৬/৭ জন তাকে পিটিয়ে আহত করে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়।

 

তিনি বলেন, আওয়ামী লীগ সরকার সময়ে নাসির মোল্লা ও তার সহযোগীরা সিন্ডিকেট করে ভুসির মালামাল কিনতো। তারা এখনো সেই সিন্ডিকেট বহাল রাখতে চায়।

 

এ বিষয়ে কথা হলে নাসির মোল্লা অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, আমার ছেলেকে মালামাল কেনায় বাধা দিয়ে মারধর করে মিলন ও তার সহযোগীরা। তারা মালামাল কেনার টাকাও নিয়ে গেছে।

 

ঘটনার পর দুই পক্ষের কেউই থানায় অভিযোগ করেনি। গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিয়া বলেন, কোনো অভিযোগ পাইনি। থানায় অভিযোগ এলে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© All rights reserved © 2025-2026 skymediabd.com