1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
আমিরাতে ইরানের হামলায় নিহত বাংলাদেশির পরিচয় শনাক্ত লক্ষ্মীপুর জেলা শিবিরের নতুন কমিটি ; সভাপতি আরমান হোসাইন, সেক্রেটারী পারভেজ হোসাইন এলপি গ্যাসের বাজারে চলছে নজিরবিহীন নৈরাজ্য দেখার কেউ নেই। ইফতারি সামাজিক বন্ধন নয়, বরং একটি সামাজিক নীরব অভিচার বালিয়াডাঙ্গীতে আলুবাহী ভোটভোটির ধাক্কায় পুলিশের পিকআপ খাদে কলকলিয়া ইউনিয়নবাসীসহ দেশবাসীকে রমজানের শুভেচ্ছা জানালেন দিলোওয়ার হোসেন দুলা জন্নাথপুরে উপজেলা বিএনপির সাবেক সভাপতি প্রথম ধাপে বহিস্কার আদেশ প্রত্যাহার দ্বিতীয় ধাপে বহাল ওসমানীনগরে মাওলানা কাজী রফিক আহমদ পীরের দাফন সম্পন্ন,বিভিন্ন মহলের শোক জগন্নাথপুরে বালু খোকেদের বিরুদ্ধে অভিযানে এসিল্যান্ড রাণীশংকৈলে বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত, দলীয় নেতাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান

যাত্রীবাহী বাসে ছিনতাই, ছুরিকাঘাতে আহত ৩

স্কাই মিডিয়া বিডি :
  • Update Time : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫

ঢাকার সাভারে দিনে দুপুরে যাত্রীবাহী বাসে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইকারীর ছুরিকাঘাতে এ সময় অন্তত বাসের তিনজন যাত্রী আহত হয়েছেন।

আহতদের উদ্ধার করে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

 

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের পুলিশ টাউন এলাকায় যাত্রীবাহী বাসে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী বাসের যাত্রীরা জানান, শুভযাত্রা পরিবহনের একটি বাস মানিকগঞ্জ থেকে গাবতলীর উদ্দেশে রওনা হয়। দুপুর পৌনে ১টার দিকে সাভারের পুলিশ টাউন ব্রিজের কাছাকাছি গিয়ে যাত্রী নেওয়ার জন্য বাসটি থামায় চালক।

এ সময় ধারাল ছোট ছুরি হাতে নিয়ে ২ ছিনতাইকারী বাসে উঠেন। বাসে উঠেই তারা সামনের দিকের যাত্রীদের তল্লাশি করে মোবাইল ফোন, ম্যানিব্যাগ ছিনিয়ে নেন।এ সময় নারী যাত্রীদের গলা থেকে চেইন ছিনিয়ে নিয়ে বাসের পেছনের যাত্রীদের দিকে অগ্রসর হয় ছিনতাইকারীরা। পরে কিছু যাত্রী তাদের বাধা দিলে ছিনতাইকারীরা ধারালো ছুরি দিয়ে যাত্রীদের আঘাত করে। তাদের ছুরিকাঘাতে অন্তত তিনজন যাত্রী মারাত্মকভাবে আহত হন। পরে ছিনতাইকারীরা বাস থেকে নেমে পালিয়ে যায়।

 

বাসের যাত্রী আলকামা আজাদ বাংলানিউজকে বলেন, সাভারের ব্যাংক টাউন থেকে পুলিশ টাউন সংলগ্ন ব্রিজের কাছাকাছি গেলে যাত্রী নেওয়ার জন্য বাস থামায় চালক। এ সময় দুইজন ছিনতাইকারী বাসে ওঠে ছুরি দেখিয়ে যাত্রীদের কাছ থেকে মোবাইল ফোন, ম্যানিব্যাগ, চেইন ছিনিয়ে নেয়।  ছিনতাইকারীরা বাসের পেছনের দিকে গেলে  কয়েকজন যাত্রী তাদের ধরার চেষ্টা করেন। পরে ছিনতাইকারীরা চালকের সহকারীসহ তিনজনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। বাসে ১৫-২০ জন যাত্রী ছিল।

 

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিয়া বলেন, বাসে ছিনতাইয়ের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© All rights reserved © 2025-2026 skymediabd.com