1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম:
বড়লেখায় অবৈধ বালু উত্তোলন:৫০ হাজার টাকা জরিমানা পদ্মার পাড়ে তরুণ তরুণীকে জিম্মি করে ছিনতাই আমিরাতে ইরানের হামলায় নিহত বাংলাদেশির পরিচয় শনাক্ত লক্ষ্মীপুর জেলা শিবিরের নতুন কমিটি ; সভাপতি আরমান হোসাইন, সেক্রেটারী পারভেজ হোসাইন এলপি গ্যাসের বাজারে চলছে নজিরবিহীন নৈরাজ্য দেখার কেউ নেই। ইফতারি সামাজিক বন্ধন নয়, বরং একটি সামাজিক নীরব অভিচার বালিয়াডাঙ্গীতে আলুবাহী ভোটভোটির ধাক্কায় পুলিশের পিকআপ খাদে কলকলিয়া ইউনিয়নবাসীসহ দেশবাসীকে রমজানের শুভেচ্ছা জানালেন দিলোওয়ার হোসেন দুলা জন্নাথপুরে উপজেলা বিএনপির সাবেক সভাপতি প্রথম ধাপে বহিস্কার আদেশ প্রত্যাহার দ্বিতীয় ধাপে বহাল ওসমানীনগরে মাওলানা কাজী রফিক আহমদ পীরের দাফন সম্পন্ন,বিভিন্ন মহলের শোক

মীরসরাইয়ে লরিকে ধাক্কা দিয়ে ডাম্প ট্রাকের চালক ও সহকারী নিহত

স্কাই মিডিয়া বিডি :
  • Update Time : রবিবার, ২২ জুন, ২০২৫

চট্টগ্রামের মীরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কন্টেইনারবাহী চলন্ত লরির পেছনে ডাম্প ট্রাকের ধাক্কায় দুই জন নিহত হয়েছেন। নিহতরা হলেন ডাম্প ট্রাকের চালক ফারুক হোসেন (৩৯) ও তার সহকারী রবিউল ইসলাম (৩৫)।

 

রোববার (২২ জুন) সকাল সাড়ে ৭টার দিকে ঠাকুরদিঘি বাজার এলাকায় ঢাকামুখী লেনে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

 

জানা গেছে, দ্রুতগতির ডাম্প ট্রাকটি অন্য একটি যানবাহনকে ওভারটেক করার চেষ্টা করছিল। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে সেটি কন্টেইনারবাহী একটি চলন্ত লরির পেছনে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় ডাম্প ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক ফারুক হোসেন ও সহকারী রবিউল ইসলাম প্রাণ হারান।

 

নিহত চালক ফারুক হোসেন খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার বসু মিয়া পাড়ার বাসিন্দা এবং সহকারী রবিউল ইসলাম টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার চক্করতৈল এলাকার বাসিন্দা ছিলেন।

 

জোরারগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “চলন্ত লরির পেছনে ডাম্প ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই চালক ও সহকারীর মৃত্যু হয়েছে। মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”

 

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত গাড়ি দুটি হেফাজতে নেওয়া হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© All rights reserved © 2025-2026 skymediabd.com