1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনাম:
আমিরাতে ইরানের হামলায় নিহত বাংলাদেশির পরিচয় শনাক্ত লক্ষ্মীপুর জেলা শিবিরের নতুন কমিটি ; সভাপতি আরমান হোসাইন, সেক্রেটারী পারভেজ হোসাইন এলপি গ্যাসের বাজারে চলছে নজিরবিহীন নৈরাজ্য দেখার কেউ নেই। ইফতারি সামাজিক বন্ধন নয়, বরং একটি সামাজিক নীরব অভিচার বালিয়াডাঙ্গীতে আলুবাহী ভোটভোটির ধাক্কায় পুলিশের পিকআপ খাদে কলকলিয়া ইউনিয়নবাসীসহ দেশবাসীকে রমজানের শুভেচ্ছা জানালেন দিলোওয়ার হোসেন দুলা জন্নাথপুরে উপজেলা বিএনপির সাবেক সভাপতি প্রথম ধাপে বহিস্কার আদেশ প্রত্যাহার দ্বিতীয় ধাপে বহাল ওসমানীনগরে মাওলানা কাজী রফিক আহমদ পীরের দাফন সম্পন্ন,বিভিন্ন মহলের শোক জগন্নাথপুরে বালু খোকেদের বিরুদ্ধে অভিযানে এসিল্যান্ড রাণীশংকৈলে বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত, দলীয় নেতাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান

ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

স্কাই মিডিয়া বিডি :
  • Update Time : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪

হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হককে (তিনি ব্যারিস্টার সুমন নামে বেশি পরিচিত) গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২১ অক্টোবর) দিনগত রাত দেড়টার দিকে রাজধানীর মিরপুর-৬ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সেখানে তিনি বোনের বাসায় ছিলেন। বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

 

ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার করে মিরপুর মডেল থানা পুলিশ। তবে তাকে আপাতত পল্লবী থানায় রাখা হয়েছে।

 

বিষয়টি স্কাই মিডিয়া বিডি কে নিশ্চিত করেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম।

 

তিনি বলেন, আন্দোলনের সময় ক্ষতিগ্রস্ত হওয়া মিরপুর মডেল থানায় আসামি রাখার ব্যবস্থা না থাকায় গ্রেপ্তারের পর ব্যারিস্টার সুমনকে পল্লবী থানায় নিয়ে আসা হয়।

 

তাকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়।

 

এর আগে রাত সোয়া একটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে একটি ভিডিও বার্তায় ব্যারিস্টার সুমন জানান, তিনি বাংলাদেশেই রয়েছেন, ঢাকায় রয়েছেন। নিরাপত্তার কারণে এতদিন তিনি গোপনে ছিলেন।

ভিডিওবার্তার ক্যাপশনে তিনি লেখেন, ‘আমি পুলিশের সাথে যাচ্ছি। দেখা হবে আদালতে। দোয়া করবেন সবাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© All rights reserved © 2025-2026 skymediabd.com