1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনাম:
আমিরাতে ইরানের হামলায় নিহত বাংলাদেশির পরিচয় শনাক্ত লক্ষ্মীপুর জেলা শিবিরের নতুন কমিটি ; সভাপতি আরমান হোসাইন, সেক্রেটারী পারভেজ হোসাইন এলপি গ্যাসের বাজারে চলছে নজিরবিহীন নৈরাজ্য দেখার কেউ নেই। ইফতারি সামাজিক বন্ধন নয়, বরং একটি সামাজিক নীরব অভিচার বালিয়াডাঙ্গীতে আলুবাহী ভোটভোটির ধাক্কায় পুলিশের পিকআপ খাদে কলকলিয়া ইউনিয়নবাসীসহ দেশবাসীকে রমজানের শুভেচ্ছা জানালেন দিলোওয়ার হোসেন দুলা জন্নাথপুরে উপজেলা বিএনপির সাবেক সভাপতি প্রথম ধাপে বহিস্কার আদেশ প্রত্যাহার দ্বিতীয় ধাপে বহাল ওসমানীনগরে মাওলানা কাজী রফিক আহমদ পীরের দাফন সম্পন্ন,বিভিন্ন মহলের শোক জগন্নাথপুরে বালু খোকেদের বিরুদ্ধে অভিযানে এসিল্যান্ড রাণীশংকৈলে বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত, দলীয় নেতাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান

বিয়ের ১৫ দিনের মাথায় নারী খুন

স্কাই মিডিয়া বিডি :
  • Update Time : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫

রাজধানীর হাজারীবাগে দ্বিতীয় বিয়ের পনের দিনের মাথায় জুলেখা (৪৫) নামে এক নারীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। নিহতের পরিবারের দাবি, তালাকপ্রাপ্ত স্বামী নজরুল ইসলাম এ হত্যাকাণ্ডে জড়িত।

 

সোমবার (২৭ জানুয়ারী) রক্তাক্ত অবস্থায় জুলেখাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত পৌনে ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক এ তথ্য নিশ্চিত করেন।

 

নিহত জুলেখা বাগেরহাটের মোল্লার হাট উপজেলার বাসিন্দা। তিনি রাজধানীর হাজারীবাগ এলাকায় থাকতেন ও গৃহকর্মীর কাজ করতেন।

 

 

হাসপাতালে নিহতের আত্মীয় শহিদুল মোল্লা জানান, জুলেখা দুই সন্তানের জননী। তিন মাস আগে প্রথম স্বামী নজরুল ইসলামকে তালাক দিয়ে ১৫ দিন আগে কবির নামে আরেকজনকে বিয়ে করেন জুলেখা।

 

 

আগের স্বামীকে তালাক ও নতুন বিয়ে করার কারণে তাকে হত্যার হুমকি দিয়েছিলেন প্রথম স্বামী।

 

শহিদুল মোল্লা আরও বলেন, ধারণা করা হচ্ছে, নজরুল ও তার লোকজন হাজারীবাগের ঝাউচার এলাকায় সড়কে জুলেখাকে ছুরিকাঘাত করেন। পরে হাসপাতালে সে মারা যায়। ঘটনার সময় একজনকে এলাকাবাসী আটক করেছে বলে শুনেছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© All rights reserved © 2025-2026 skymediabd.com