1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
আমিরাতে ইরানের হামলায় নিহত বাংলাদেশির পরিচয় শনাক্ত লক্ষ্মীপুর জেলা শিবিরের নতুন কমিটি ; সভাপতি আরমান হোসাইন, সেক্রেটারী পারভেজ হোসাইন এলপি গ্যাসের বাজারে চলছে নজিরবিহীন নৈরাজ্য দেখার কেউ নেই। ইফতারি সামাজিক বন্ধন নয়, বরং একটি সামাজিক নীরব অভিচার বালিয়াডাঙ্গীতে আলুবাহী ভোটভোটির ধাক্কায় পুলিশের পিকআপ খাদে কলকলিয়া ইউনিয়নবাসীসহ দেশবাসীকে রমজানের শুভেচ্ছা জানালেন দিলোওয়ার হোসেন দুলা জন্নাথপুরে উপজেলা বিএনপির সাবেক সভাপতি প্রথম ধাপে বহিস্কার আদেশ প্রত্যাহার দ্বিতীয় ধাপে বহাল ওসমানীনগরে মাওলানা কাজী রফিক আহমদ পীরের দাফন সম্পন্ন,বিভিন্ন মহলের শোক জগন্নাথপুরে বালু খোকেদের বিরুদ্ধে অভিযানে এসিল্যান্ড রাণীশংকৈলে বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত, দলীয় নেতাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান

বাংলানিউজটোয়েন্টিফোর.কম-এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন

স্কাই মিডিয়া বিডি :
  • Update Time : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

দেশের অন্যতম জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কম উদযাপন করেছে এর ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী।

 

মঙ্গলবার (১ জুলাই) বিকেলে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বাংলানিউজ কার্যালয়ে কেক কেটে বর্ষপূর্তি উদযাপন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলানিউজটোয়েন্টিফোর.কম-এর ভারপ্রাপ্ত সম্পাদক তৌহিদুল ইসলাম মিন্টু, বাংলাদেশ প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক আবু তাহের, নির্বাহী সম্পাদক মনজুরুল ইসলাম, বাংলানিউজের প্রকাশক ময়নাল হোসেন চৌধুরী, ইস্ট-ওয়েস্ট মিডিয়া গ্রুপ পিএলসির ডিএমডি ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন, রাজউক চেয়ারম্যান রিয়াজুল ইসলাম, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের মিডিয়া অ্যাডভাইজার আব্দুল বারী, সেক্রেটারি মাসুদুর রহমান মান্না, বাংলাদেশ প্রতিদিনের ব্যবস্থাপনা সম্পাদক রুহুল আমিন রাসেল, নিউজটোয়েন্টিফোর টিভির নির্বাহী সম্পাদক ফরহাদুল ইসলাম ফরিদ, সিএনই (মাল্টিমিডিয়া) বিভাগের আশিকুর রহমান শ্রাবণ প্রমুখ।

 

অনুষ্ঠানে আন্তর্জাতিক কূটনীতিকদের মধ্যেও ছিলেন ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক, কসোভার রাষ্ট্রদূত লুলজিম প্লানা, পাকিস্তান হাই কমিশনের কাউন্সিলর (প্রেস) ফসিউল্লাহ খান।

 

শুভেচ্ছা বক্তব্যে সাফওয়ান সোবহান বলেন,

> “১৬তম বর্ষে পদার্পণ করায় বাংলানিউজকে জানাই আন্তরিক অভিনন্দন। বাংলানিউজ দেশের শীর্ষ অনলাইন নিউজ পোর্টাল হবে—এই প্রত্যাশা করছি ইনশাল্লাহ।”

 

রাজউক চেয়ারম্যান রিয়াজুল ইসলাম বলেন,

> “বাংলানিউজ অনলাইন নিউজ পোর্টালের প্রতিকৃতি। এই পোর্টাল থেকেই এই খাতে বিপ্লবের সূচনা হয়েছে। আশা করছি, বাংলানিউজ সামনে আরও এগিয়ে যাবে।”

 

বিদেশি অতিথিরাও বাংলানিউজের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

প্রসঙ্গত, ২০১০ সালের ১ জুলাই ‘সংবাদ, বিনোদন সারাক্ষণ’ স্লোগানে যাত্রা শুরু করে বাংলানিউজটোয়েন্টিফোর.কম। প্রতিষ্ঠালগ্ন থেকেই এটি সাহসিকতা, নির্ভরযোগ্যতা এবং সময়োচিত সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকহৃদয়ে জায়গা করে নেয়।

দেড় দশকের এই পথচলায় দেশ-বিদেশের লাখো-কোটি পাঠক, শুভানুধ্যায়ী ও বিজ্ঞাপনদাতারা সবসময় সঙ্গী হয়েছেন বাংলানিউজের।

বাংলানিউজ পরিবারের দৃঢ় প্রত্যয়—‘সাহসে ষোলোয়’ শুরুর সেই চেতনা নিয়ে সামনে এগিয়ে যাওয়া।

 

এই শুভলগ্নে বাংলানিউজ তাদের প্রাণপ্রিয় পাঠক, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের জানাচ্ছে আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© All rights reserved © 2025-2026 skymediabd.com