1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
আমিরাতে ইরানের হামলায় নিহত বাংলাদেশির পরিচয় শনাক্ত লক্ষ্মীপুর জেলা শিবিরের নতুন কমিটি ; সভাপতি আরমান হোসাইন, সেক্রেটারী পারভেজ হোসাইন এলপি গ্যাসের বাজারে চলছে নজিরবিহীন নৈরাজ্য দেখার কেউ নেই। ইফতারি সামাজিক বন্ধন নয়, বরং একটি সামাজিক নীরব অভিচার বালিয়াডাঙ্গীতে আলুবাহী ভোটভোটির ধাক্কায় পুলিশের পিকআপ খাদে কলকলিয়া ইউনিয়নবাসীসহ দেশবাসীকে রমজানের শুভেচ্ছা জানালেন দিলোওয়ার হোসেন দুলা জন্নাথপুরে উপজেলা বিএনপির সাবেক সভাপতি প্রথম ধাপে বহিস্কার আদেশ প্রত্যাহার দ্বিতীয় ধাপে বহাল ওসমানীনগরে মাওলানা কাজী রফিক আহমদ পীরের দাফন সম্পন্ন,বিভিন্ন মহলের শোক জগন্নাথপুরে বালু খোকেদের বিরুদ্ধে অভিযানে এসিল্যান্ড রাণীশংকৈলে বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত, দলীয় নেতাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান

প্রান্তিক পরিবারের নারীদের হাতে পৌঁছাবে ফ্যামিলি কার্ড-আর্থিক সহায়তা দেবে বিএনপি – কয়ছর এম আহমেদ

জগন্নাথপুর প্রতিনিধি :মোঃ মুকিম উদ্দিন
  • Update Time : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলাদল জগন্নাথপুর উপজেলা ও পৌর শাখার কর্মীসভা এবং নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচিতে বিএনপির কেন্দ্রীয় নেতা কয়ছর এম আহমেদ বলেছেন, “নারীদের আর্থিক সহযোগিতা দিতে প্রথম পর্যায়ে ৫০ লক্ষ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে।”

 

রবিবার (২৪ আগস্ট) দুপুরে অনুষ্ঠিত এ সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন, জনগণের ভোটে সরকার গঠন করতে পারলে বিএনপি প্রাথমিক পর্যায়ে ৫০ লক্ষ পরিবারকে আর্থিক সহযোগিতা করতে ‘ফ্যামিলি কার্ড’ চালু করবে।

 

তিনি জানান, মা কিংবা স্ত্রী অর্থাৎ পরিবারের নারী প্রধানের নামে ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে। এর মাধ্যমে প্রান্তিক পরিবারগুলোকে প্রতিমাসে রাষ্ট্রীয়ভাবে আর্থিক সহায়তা কিংবা প্রয়োজনীয় খাদ্য সহায়তা দেওয়া হবে।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান, সুনামগঞ্জ জেলা মহিলা দলের সহ-সভাপতি এবং উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোছাঃ ফারজানা আক্তার। অনুষ্ঠান সঞ্চালনা করেন মৌসুমী খানম রুমি।

 

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সুজাতুর রেজা, জগন্নাথপুর পৌর বিএনপির আহ্বায়ক সালাহ উদ্দীন মিটু, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক শাসমুল ইসলাম, যুক্তরাজ্য যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক আলিফ মিয়া ও মহিলাদল নেত্রী মোছাঃ সম্পা বেগম।

 

প্রধান বক্তার বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হুরায়রা সাদ মাস্টার।

 

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মহিলাদল নেত্রী মোছাঃ পপি বেগম। সভার এক পর্যায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা সংবলিত লিফলেট কর্মীদের হাতে পৌঁছে দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© All rights reserved © 2025-2026 skymediabd.com